নাচ-গান-আবিরে মঞ্চ মাতাবে লক্ষাধিক মানুষ,বসন্ত উৎসবের কাউন্টডাউন স্টার্ট, আয়োজনে চমকে যাবেন

সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৫টায়। নাচ-গান-কবিতায় ভরপুর এই পর্বের মাঝেই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে গুণীজন সংবর্ধনা। রাত ৮টায় মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় ফোক ব্যান্ড লালনতরী।

সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৫টায়। নাচ-গান-কবিতায় ভরপুর এই পর্বের মাঝেই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে গুণীজন সংবর্ধনা। রাত ৮টায় মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় ফোক ব্যান্ড লালনতরী।

author-image
Debanjana Maity
New Update
Mahishadal Basant Utsav 2026, Mahishadal Rajbari Amrakunja, 17th Basant Festival Mahishadal, Mahishadal Press Corner event, West Bengal Dol festival 2026, Basant Utsav East Midnapore, cultural festival in Mahishadal, Abir celebration West Bengal, Baitalik procession Mahishadal, folk band LalanTori performance, spring festival West Bengal 2026, Holi celebration Mahishadal, traditional Basant Utsav Bengal, Mahishadal cultural event March 3 2026, Purulia Dhamsa Madal performance

মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে ১৭তম বসন্ত উৎসব ৩ মার্চ, নাচে-গানে-আবিরে মাতবে লক্ষাধিক মানুষ

শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। সেই মহিষাদলে শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসবের কাউন্টডাউন। দেখতে দেখতে ১৭তম বর্ষে পৌঁছে গেল মহিষাদল প্রেস কর্নার আয়োজিত বসন্ত উৎসব। আগামী ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার সকাল থেকে নাচে-গানে-কবিতায় ভরে উঠবে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসব।

Advertisment

আরও পড়ুন-খেলার ছলে মহাবিপদ! ক্যানিংয়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪ শিশু, যন্ত্রণায় পুকুরে ঝাঁপ! 

শুধুমাত্র অনুষ্ঠান আয়োজনেই নয়, এই উৎসবের মাহাত্ম্য অনেক। যেখানে বাধা-বন্ধনহীন রঙের খেলায় মেতে ওঠেন লক্ষাধিক শিশু থেকে পুরুষ-মহিলা সকলেই। কলকাতা-সহ দূরদূরান্তের মানুষদের কাছে এই উৎসব এক অনন্য ঐতিহ্যের বার্তা বহন করে আসছে বছরের পর বছর ধরে। এবারের উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই আশাবাদী উদ্যোগতারা । ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই অনুষ্ঠানে আসার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছেন।

Advertisment

বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে মঞ্চ বাঁধার কাজ ও উৎসবের শুভ সূচনা ঘটছে। ঐতিতহাসিক মহিষাদল শহরকে বসন্ত উৎসবের দিন যানজট মুক্ত রাখার গুরুদায়িত্ব এবার প্রশাসনের কাঁধে। থাকবে গাইড ম্যাপ। পর্যটকদের এই উৎসবে আসার আগে তাই গাইড ম্যাপ দেখে নেওয়ার আবেদন জানাই। এইসঙ্গে থাকছে কিউআর কোডও। কোথায় বাইক স্ট্যান্ড হবে সেজন্য তৈরি করা হয়েছে একটি কিউ আর কোড।

এবার বসন্ত উৎসব শুরু হচ্ছে 'বৈতালিক'-এর মধ্য দিয়ে সকাল ৭টায়। খোল-করতাল সহযোগে পাম গাছের সারির মাঝে শহর পরিক্রমায় বৈতালিক এগিয়ে যাবে রবিঠাকুরের গানের মূর্ছনায়। এরপর সকাল ৮টা থেকে শুরু হবে 'নাচে-গানে-কবিতায়-পুরোটাই রঙিন' অনুষ্ঠান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে পুরুলিয়ার ধামসা-মাদলের তালে তালে আবিরের মূর্ছনায় ভরে উঠবে আম্রকুঞ্জ। নাচের তালে দুলে উঠবে হাজার হাজার মানুষ। ভেষজ আবিরে ভরে উঠবে গোটা চত্বর। প্রকাশিত হবে 'আবির' স্মরণিকা।

আরও পড়ুন-শুভেন্দুর পাল্টা চালে বেসামাল তৃণমূল! শাসকদলের প্রাক্তন বিধায়ককে দলে টেনে খেলা ঘোরাল বিজেপি 

রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ২৭টি দল নাচে-গানে-কবিতায় ভরিয়ে তুলবে অনুষ্ঠান মঞ্চ। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত-সহ কলকাতার বেহালা, কসবা, মহেশতলা, নবপল্লি; উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, বারুইপুর; হাওড়ার রামরাজাতলা, সালকিয়া, বালি; হুগলির চণ্ডীতলা, উত্তরপাড়া, তারকেশ্বর সহ নানান প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক শিল্পী এবারের বসন্ত উৎসবে অংশ নেবেন। আম্রকুঞ্জে হাজির লক্ষাধিক মানুষের পায়ের তালে আর আবিরের রঙে ভরে উঠবে গোটা চত্বর। দুপুর ২টোয় শেষ হবে দিনের অনুষ্ঠান।

পরবর্তী সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হচ্ছে সাড়ে ৫টায়। নাচে-গানে-কবিতায় মধুর সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মাঝে ৭টায় আয়োজিত হবে গুণীজন সংবর্ধনা। রাত্রি ৮টায় মঞ্চ মাতাতে আসছেন 'লালনতরী' ফোক ব্যান্ড। সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী ও সম্পাদক ভোলানাথ বিজলীর মতে," কবিগুরুর শান্তিনিকেতন এখন সীমাবদ্ধ, দোলের আনন্দে মাতোয়ারা হতে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জকেই বেছে নিয়েছে। গত কয়েক বছর ধরে মহিষাদলের সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত বসন্ত মানুষের ঢল নামছে। তাদের নিরাপত্তা ও আম্রকুঞ্জে আসার জন্য গাইড ম্যাপের পাশাপাশি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।শান্তিপূর্ণ ভাবে রঙিন আবিরে দোল উৎসব পালনে সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই"।

আরও পড়ুন- রুটিন মেনে লড়াই আর অদম্য জেদ, জয়েন্টের শিখরে পৌঁছে সাফল্যের নয়া সংজ্ঞা লিখলেন কুন্তল

holi