"মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা"! আটকের পর বিজেপিকে তুলোধোনা মহুয়া মৈত্রের

প্রতিবাদ চলাকালীন মহুয়া মৈত্র অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইডিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

প্রতিবাদ চলাকালীন মহুয়া মৈত্র অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইডিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra detained, TMC MPs protest Delhi, Amit Shah office protest, ED raid I-PAC, I-PAC Kolkata ED raid, Trinamool Congress protest, Derek O’Brien detained, Kirti Azad statement, Satabdi Roy reaction, ED misuse allegations, central agency misuse, BJP vs TMC conflict, Bengal political news today, West Bengal elections news, opposition protest India, Delhi Police detain MPs, ED raids controversy, Mamata Banerjee I-PAC, Bengal breaking political news, India political protest news

"মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা"!

"মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা"! আমরা আজ  অমিত শাহের দফতরের বাইরে বসে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করছিলাম। দিল্লি পুলিশকে দিয়ে আমাদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সারা বাংলা, ভারতের লোক দেখুক এদের বুকের পাটা নেই"। দিল্লিতে আটকের পর এভাবেই নিজের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি তিনি বিজেপিকে হারানোর হুঙ্কারও দিয়েছেন। 

Advertisment

আই-প্যাকের কলকাতা অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশির প্রতিবাদে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এই প্রতিবাদ কর্মসূচির সময় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ দলের প্রবীণ নেতা ডেরেক ও’ব্রায়েন-সহ আরও কয়েকজন সাংসদকেও আটক করে দিল্লি পুলিশ।

IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED 

এদিনের এই প্রতিবাদ কর্মসূচি ছিল কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগে বিরোধী দলের বৃহত্তর প্রতিরোধ আন্দোলনের অংশ। একদিন আগে কলকাতায় তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দপ্তরে ইডি তল্লাশি চালানোর পর থেকেই রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

প্রতিবাদ চলাকালীন মহুয়া মৈত্র অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইডিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, “গতকাল গোটা দেশ, বিশেষ করে বাংলা দেখেছে কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের ইশারায় ইডির অপব্যবহার করা হয়েছে। আমাদের দলের রাজনৈতিক ও কৌশলগত তথ্য চুরি করতেই ইডিকে পাঠানো হয়েছিল।” পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্বার্থ রক্ষা করেছেন এবং তাঁকে ‘বাঘ’ আখ্যা দেন।

তৃণমূল সাংসদ কীর্তি আজাদও ইডি অভিযানের কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “এই অভিযান সম্পূর্ণভাবে ভুল পদ্ধতিতে চালানো হয়েছে। এটি অনৈতিক ও অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন জেতার চেষ্টা। বিজেপি এই কৌশলে সফল হবে না।”

অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া তৃণমূল সাংসদ শতাব্দী রায়ও অভিযানের সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “নির্বাচনের সময় এলেই সবকিছু মনে পড়ে যায়। ভোটের সময় ইডি ও সিবিআই পাঠানো হয় শুধুমাত্র  নির্বাচনে জেতার জন্য।” তাঁর মতে, এ ধরনের পদক্ষেপে নির্বাচনী সাফল্য আসবে না।

পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক

দিল্লিতে দলীয় সাংসদদের হেনস্থার ঘটনায় গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিষেক লিখেছেন, ‘গণতন্ত্রকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। সংস্থাগুলিকে হাতিয়ার করা হচ্ছে। নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে।’ এরপরই তিনি লেখেন, ‘প্রতিবাদীদের জেলে ভরা হচ্ছে। ধর্ষকরা জামিন পাচ্ছে। বিজেপির কাছে এটাই নতুন ভারত।’ তিনি আরও লেখেন, 'ভারতের বাকি অংশকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলেও বাংলা প্রতিরোধ করবে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব যত শক্তিই প্রয়োগ করা হোক না কেন,তাদের পরাজিত করব'।

শুরুতেই অঘটন, গঙ্গাসাগর মেলায় ভয়ঙ্কর অগ্নিকান্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী তাঁবু

Mohua Moitra