Mahua Moitra: ভোটের আগে বিজেপির 'বিরাট চালাকি', হাতে নাতে ধরলেন মহুয়া, পালটা নিশানায় তোলপাড়

Mahua Moitra: আক্রমণের সুরে মহুয়ার মন্তব্য, “আপনারা ভাবছেন বন্দে মাতরমের নিয়ে সংসদে আলোচনা করে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ২০২৬–এ বাংলায় রাজনৈতিক লাভ পাবেন। বাংলার মানুষই আপনাদের উপযুক্ত জবাব দেবে।”

Mahua Moitra: আক্রমণের সুরে মহুয়ার মন্তব্য, “আপনারা ভাবছেন বন্দে মাতরমের নিয়ে সংসদে আলোচনা করে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ২০২৬–এ বাংলায় রাজনৈতিক লাভ পাবেন। বাংলার মানুষই আপনাদের উপযুক্ত জবাব দেবে।”

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua moitra,narendra modi,west bengal news, bengali news today,kolkata news,modi,পশ্চিমবঙ্গের খবর,কলকাতার খবর

ভোটের আগে বিজেপির 'বিরাট চালাকি', হাতে নাতে ধরলেন মহুয়া

Mahua Moitra: লোকসভায় ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাকে কেন্দ্র বিতর্ক। মোদীর মুখে 'বঙ্কিম দা' শুনেই প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলের। এরই মাঝে বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলে সুর চড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেন, বিজেপি এই আলোচনার আড়ালে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে রাজনৈতিক লাভ তুলতেই চাইছে। দিল্লির ভয়াবহ দূষণ, ইন্ডিগো বিভ্রাটের মত জরুরি বিষয় উপেক্ষা করে এই মুহূর্তে বন্দে মাতরম নিয়ে ১০ ঘণ্টার আলোচনা আদতে ভোট–রাজনীতির উদ্দেশেই", দাবি মহুয়ার।

Advertisment

আরও পড়ুন- মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা টানলেন হুমায়ুনের, “মৌলবাদী উগ্রতার প্রকাশ”, বিস্ফোরক শুভেন্দু

‘বন্দে মাতরম আলোচনা BJP–র রাজনৈতিক চাল’

মহুয়ার বক্তব্য, “যখন দিল্লির বাতাস বিষাক্ত, মানুষ শ্বাস নিতে পারছে না, তখন সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা করা হচ্ছে।  তিনি বলেন, সংসদের বুলেটিনে যেখানে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ স্লোগানে বিধিনিষেধের কথা বলা হয়েছিল, সেখানে হঠাৎ এত দীর্ঘ আলোচনা শুরু হওয়া বিজেপির ভোট রাজনীতিরই অংশ। মহুয়ার অভিযোগ, বঙ্গ ভোটে BJP–কে সুবিধা পাইয়ে দিতেই এটা পরিকল্পনা করেই করা হয়েছে।  

আরও পড়ুন- ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?

‘বন্দে মাতরম শেখানোর অধিকার বিজেপির নেই’

আক্রমণের সুরে মহুয়ার মন্তব্য, “আপনারা ভাবছেন বন্দে মাতরমের নিয়ে সংসদে আলোচনা করে বাঙালি আবেগকে কাজে লাগিয়ে ২০২৬–এ বাংলায় রাজনৈতিক লাভ পাবেন। বাংলার মানুষই আপনাদের উপযুক্ত জবাব দেবে।” বন্দে মাতরমের ইতিহাস উল্লেখ করে মহুয়া অভিযোগ করেন, “যাঁদের মুখে আজ বন্দে মাতরম, তাঁদের অনেকেই গানটির লাইন পর্যন্ত পড়তে পারেন না।”

আরও পড়ুন- ৭.৬ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, দেশ জুড়ে জারি সুনামি সতর্কতা

‘স্বাধীনতা সংগ্রামে বিজেপি–RSS–এর অবদান কোথায়?’

মহুয়া প্রশ্ন তোলেন, “আজ যারা বন্দে মাতরমের প্রহরী সেজেছেন, স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা কোথায়? BJP বা RSS এর কোন নেতা বা কর্মীর অবদান ইতিহাসে আছে?”পাশাপাশি আন্দামানের সেলুলার জেলে আটক ৫৮৫ জন স্বাধীনতা সংগ্রামীর কথা উল্লেখ করে মহুয়া বলেন“এই ৫৮৫ জনের মধ্যে ৬৮ শতাংশ অর্থাৎ ৩৯৮ জন ছিলেন বাংলার।”

আরও পড়ুন- 'তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্ক ফিনিশ, পিকচার এখনও বাকি', ভোটের আগে বিরাট হুঙ্কার হুমায়ুনের

bjp Mahua Moitra