/indian-express-bangla/media/media_files/2025/11/14/maithili-thakur-2025-11-14-14-48-16.jpg)
লোকগায়িকা থেকে রাজনীতিবিদ, সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার দৌড়ে মৈথিলী ঠাকুর
বিহার বিধানসভা নির্বাচনে বড় চমক। ইতিহাস গড়তে চলেছেন জনপ্রিয় লোকগায়িকা আসা মৈথিলী ঠাকুর। আলিনগর আসন থেকে মাত্র ২৫ বছর বয়সী এই বিজেপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্ধী আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রের থেকে ৮,৫৪৪ ভোটে এগিয়ে রয়েছেন। এই ধারা বজায় রেখে তিনি যদি বিধান সভা নির্বাচনে জয়ী হন তবে তিনিই হবেন সবচেয়ে কমবয়সি বিধায়ক।
আরও পড়ুন- বিহারে গেরুয়া ঝড়ের দাপট, ক্লিন সুইপে ব্যাকফুটে তেজস্বী, কত আসনে এগিয়ে নীতীশ কুমারের জেডিইউ?
এবারই প্রথম আলিনগর আসনে পদ্ম ফুটতে চলেছে। বিহারের দারভাঙ্গা অঞ্চলের এই আসনে মুসলিম ভোটারদের প্রাধান্য রয়েছে। এর আগে বিহারের সবচেয়ে কমবয়সি বিধায়ক ছিলেন ২০০৫ সালে জয়ী ২৬ বছরের নির্দল প্রার্থী তৌসিফ আলম। ২০১৫ সালে ২৬ বছর বয়সে রাঘোপুর থেকে জয়ী হয়েছিলেন তেজস্বী যাদব। চলতি নির্বাচনে আরও কয়েকজন ২৫ বছরের তরুণ প্রার্থী নির্বাচনী ময়দানে আছেন।
আরও পড়ুন- বিহার বিধানসভার ফলাফলের মাঝেই মমতাকে উৎখাতের ডাক, বিরাট হুঙ্কারে তোলপাড় ফেললেন শুভেন্দু
মৈথিলী ঠাকুর মধুবনির বেনীপাতির বাসিন্দা। ভারতীয় শাস্ত্রীয় ও ভক্তি সঙ্গীতে প্রশিক্ষিত এই শিল্পী 'রাইজিং স্টার'-সহ বিভিন্ন জাতীয় রিয়্যালিটি শোতে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। সারা দেশ ও বিদেশে বারোটি ভাষায় সুফি-ঘরানার লোকসঙ্গীত পরিবেশন করে তিনি বিশেষ জনপ্রিয়তা পান।
আরও পড়ুন- বিহার বিধাসভা নির্বাচনের ফলাফলের মধ্যে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, ২৪ এবং ২২ ক্যারেট রেকর্ড কলকাতায়
নির্বাচনে জয়ী হলে মৈথিলী ঠাকুর ওই অঞ্চলের মেয়েদের শিক্ষার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন। ২০০৮ সাল থেকে এই আসন মহাগঠবন্ধনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১০ এবং ২০১৫ সালে এখানে জয়ী হয়েছিলেন আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকি। ২০২০ সালে ভিআইপি প্রার্থী মিশ্রি লাল যাদব জয়ী হন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us