West Bengal weather: পৌষের শেষেই কামড় বসাচ্ছে শীত! মকর সংক্রান্তিতে কাঁপবে বাংলা, কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?

Makar Sankranti weather: পৌষ সংক্রান্তির আগেই জাঁকিয়ে শীত বাংলায়। মকর সংক্রান্তিতে কলকাতা ও জেলায় কত নামবে তাপমাত্রা? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তারিত আবহাওয়ার আপডেট পড়ুন।

Makar Sankranti weather: পৌষ সংক্রান্তির আগেই জাঁকিয়ে শীত বাংলায়। মকর সংক্রান্তিতে কলকাতা ও জেলায় কত নামবে তাপমাত্রা? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তারিত আবহাওয়ার আপডেট পড়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather update  ,Cold wave in West Bengal  ,Makar Sankranti weather,  Kolkata minimum temperature,  Winter weather forecast Bengal  ,Alipore weather office  ,South Bengal weather news,  North Bengal cold wave  ,Kolkata winter update  ,Dense fog weather forecast  ,Temperature drops in Bengal  ,January weather update India,  Darjeeling temperature today,পশ্চিমবঙ্গ আবহাওয়া,  শীতের দাপট  ,মকর সংক্রান্তির আবহাওয়া  ,কলকাতার তাপমাত্রা  ,কলকাতা শীতের খবর,  পৌষ সংক্রান্তি শীত  ,আলিপুর আবহাওয়া দপ্তর  ,দক্ষিণবঙ্গের আবহাওয়া  ,উত্তরবঙ্গের শীত,  কনকনে ঠান্ডা  ,পারদ পতন,  কুয়াশার দাপট  ,দার্জিলিং তাপমাত্রা,  আজকের ওয়েদার আপডেট

Bengal weather update: শহর থেকে জেলা, শীতের জমাটি মেজাজ সর্বত্র।

West Bengal weather update 13 January 2026: পৌষ সংক্রান্তির আগেই চলতি শীতের মরশুমে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে বঙ্গজুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মকর সংক্রান্তিতেও রাজ্যজুড়ে তীব্র শীতের দাপট বজায় থাকবে। শহর কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই অনুভূত হবে কনকনে ঠান্ডা। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে বিস্তারিত আপডেট রইল।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তির সময় নতুন করে শীতের প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, একাধিক জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। এই সময়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। ফলে পৌষ মাসের শেষ লগ্ন এবং মাঘ মাসের শুরুতে ফের একবার তীব্র শীতের কবলে পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন- Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, বাংলা পরীক্ষার ক্ষেত্রে কোন গল্প, কবিতা, প্রবন্ধে বিশেষ নজর? জানুন বিশিষ্ট শিক্ষকের পরামর্শ

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি বা তারও নিচে নামার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে।

আরও পড়ুন- Chungthang: সিকিমের হৃদয়ে এক লুকোনো রত্ন চংথাং! আধুনিকতার ছোঁয়া ছাড়া চিনুন পাহাড়ি জীবন

কলকাতার ওয়েদার আপডেট

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আবহাওয়াবিদদের মতে, আগামী ৭ থেকে ৮ দিন কলকাতায় শীতের ভরপুর আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের প্রকোপ চরমে। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে যাচ্ছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং ও সংলগ্ন এলাকাতেও তীব্র শীতের দাপট অব্যাহত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

আরও পড়ুন-জড়তা, ভয় কাটিয়ে মাধ্যমিকে ইংরাজিতে ফাটাফাটি নম্বর চাই? মানতেই হবে এই সিক্রেট টিপস!

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। পাশাপাশি, বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক দিন কুয়াশার প্রভাব থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Bengal weather update today Bengal Weather Forecast Alipore Weather Office Kolkata Weather