Malda News: পুলিশ কুকুরের তল্লাশিতে মিলল নিখোঁজ শিশুর দেহ, তুমুল উত্তেজনা এলাকায়

child murder:মালদার লীলারামটোলা থেকে ৫ দিন নিখোঁজ ৫ বছর বয়সী শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ কুকুরের সাহায্যে পরিত্যক্ত জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার হয়। পরিবার দায়ের করেছে খুনের অভিযোগ, পুলিশ তদন্ত শুরু করেছে।

child murder:মালদার লীলারামটোলা থেকে ৫ দিন নিখোঁজ ৫ বছর বয়সী শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ কুকুরের সাহায্যে পরিত্যক্ত জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার হয়। পরিবার দায়ের করেছে খুনের অভিযোগ, পুলিশ তদন্ত শুরু করেছে।

author-image
Madhumita Dey
New Update
Malda child murder,  5-year-old girl,  Missing girl found dead,  Rishika Mondal  ,Police dog search  ,Abandoned pond,  North Laxipur,  Mothabari police  ,Family demands justice,মালদা শিশু হত্যা,  ৫ বছর বয়সী কন্যা শিশু  ,নিখোঁজ শিশুর দেহ উদ্ধার  ,ঋষিকা মণ্ডল , পুলিশ কুকুর তল্লাশি  ,পরিত্যক্ত জলাশয়  ,উত্তর লক্ষীপুর  ,মোথাবাড়ি পুলিশ  ,পরিবারের দাবি ন্যায় বিচার

Malda child murder: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

৫ দিন ধরে নিখোঁজ থাকা পাঁচ বছরের শিশুকন্যার দেহ খুঁজে বার করলো পুলিশ কুকুর। মঙ্গলবার দুপুরে মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের লীলারামটোলা এলাকার একটি পরিত্যক্ত জলাশয় থেকেই ওই পাঁচ বছরের কন্যা শিশুর দেহ উদ্ধার হয়। 

Advertisment

আর মৃতদেহ উদ্ধার হতেই খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের কথা বলে পুলিশের সামনে দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। এদিন সকাল থেকেই লীলারামটোলা  এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়। পুলিশ কুকুরের সহযোগিতার পর মৃত শিশু কন্যার দেহ উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। 

আরও পড়ুন- Prashant Kishor: '১০ হাজারে ভোট বিক্রির তত্ত্ব মানি না', বিহারে কংগ্রেসের অভিযোগ ওড়ালেন প্রশান্ত কিশোর

Advertisment

পুলিশ জানিয়েছে, মৃত কন্যা শিশুর বয়স পাঁচ বছর। এই ঘটনায় মৃতের বাবা মনোজ মন্ডল সংশ্লিষ্ট থানায় মেয়েকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ওই নাবালিকার দেহ পরিত্যক্ত জলাশয়ে পড়েছিল। পাঁচদিন ধরে নিখোঁজ হয়ে থাকলেও কেউ জানতে পারলো না, সেটাও পুলিশকে ভাবিয়ে তুলেছে। বরঞ্চ এদিন ওই নাবালিকার বাড়িতে পুলিশ কুকুর গিয়ে তার পোশাকের গন্ধ নিয়ে সকাল থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। এরপর পরিত্যক্ত জলাশয় থেকেই ওই কন্যা শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। 

মৃতের বাবা মনোজ মন্ডল পেশায় কৃষক। মা জয়শ্রী মন্ডল গৃহবধূ। ওই মন্ডল পরিবারের এক ছেলে এবং এক মেয়ে। সে ছিল বাড়ির বড়। গত ১৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বাবার সঙ্গেই জমিতে কৃষি কাজ দেখতে গিয়েছিল। এরপর সেই একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই শিশু কন্যা বাড়িতে আর ফেরেনি বলে অভিযোগ। 

আরও পড়ুন-Weekend trip: যাতায়াতে খরচ মাত্র ১৩০! কলকাতার এক ঘন্টা দূরত্বেই স্বর্গ! নদী পাড়ের নীরব সৌন্দর্য্যে মোহিত হবেনই!

রাতভর খোঁজাখুঁজির পর ১৫ নভেম্বর তার মেয়েকে কেউ বা কার অপহরণ করেছে বলে অভিযোগ দায়ের করেন বাবা মনোজ মণ্ডল। প্রায় ৫ দিন কেটে যাওয়ার পর অবশেষে জেলা পুলিশের পদস্থ কর্তাদের দ্বারস্থ হয় ওই কন্যা শিশুর পরিবার। এদিন সকাল থেকেই প্রশিক্ষণযুক্ত কুকুরের সহযোগিতা নিয়ে তল্লাশি শুরু করে মোথাবাড়ি থানার পুলিশ। 

মৃতের এক কাকা সপ্তর্ষি মণ্ডল বলেন, "ভাইঝিকে কেউ বা কারা অপহরণ করার পর শ্বাসরোধ করে খুন করেছে। তবে আমাদের পরিবারের সঙ্গে কারোও কোনও শত্রুতা নেই। কেন এভাবে ভাইজিকে মারা হলো, কিছুই বুঝতে পারছি না।"

আরও পড়ুন-Red Fort blast : লাল কেল্লা বিস্ফোরণ: উমর নবির ভয়ঙ্কর 'চরম বার্তা' ভাইরাল, তদন্তে NIA

মৃতের বাবা মনোজ মন্ডল বলেন, "আমার মেয়েকে এলাকারই কোনও দুষ্কৃতীরা খুন করেছে। তবে তার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সেটা পুলিশ বলতে পারবে। আমাদের সাথে তো কারও কোনও শত্রুতা ছিল না। কেন এভাবে মেয়েকে দুষ্কৃতীরা মেরে ফেলল, কিছুই বুঝতে পারছি না। পুরো বিষয়টি নিয়ে খুনের অভিযোগ দায়ের করেছি।"

এদিকে, যেখানে শিশুটির দেহ উদ্ধার হয়েছে ওই পরিত্যক্ত জলাশয়ের বিষাক্ত সাপের উপদ্রবে ভয়ে কেউ যায় না। আর সেখানেই ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওই পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছি। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।"

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

crime police Murder Malda west bengal latest news