পরিযায়ী ইস্যুতে মালদা থেকেই কেন্দ্রকে নিশানা অভিষেকের? গোষ্ঠী কোন্দল নিয়ে ভোটের আগে কী বার্তা সেনাপতির?

সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। এই আবহে আজ মালদাতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকের মঞ্চ থেকে পরিযায়ী ইস্যতে কেন্দ্রকে নিশানা করতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। এই আবহে আজ মালদাতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকের মঞ্চ থেকে পরিযায়ী ইস্যতে কেন্দ্রকে নিশানা করতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee rally  ,Mamata Banerjee fourth term,  TMC election campaign,  West Bengal assembly elections 2026,  Coochbehar TMC rally  ,Mamata Banerjee re-election  ,TMC vs BJP West Bengal  ,Abhishek Banerjee speech  ,Mamata government in West Bengal  ,Election strategy TMC,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার  ,তৃণমূল কংগ্রেস,  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬  ,কোচবিহার রণসংকল্প সভা,  মা মাটি মানুষের সরকার,  বিজেপি বিরুদ্ধে আক্রমণ,  ভোটার সচেতনতা , বিধানসভা ভোট ২০২৬  ,তৃণমূলের নির্বাচনী প্রচার

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সামনেই বিধানসভা নির্বাচন। রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। এই আবহে আজ মালদাতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকের মঞ্চ থেকে পরিযায়ী ইস্যতে কেন্দ্রকে নিশানা করতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রায় ৫ হাজার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন তিনি। তাদের সঙ্গে বসেই মধ্যাহ্নভোজে অংশ নেবেন তৃণমূলের সেনাপতি। একই সঙ্গে গোষ্ঠী কোন্দল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি। পাশাপাশি SIR ইস্যুতে আজকের সভা থেকে কেন্দ্র ও কমিশনকে নিশানা করতে পারেন অভিষেক। 

Advertisment

'মেসির চেয়েও ভালো ড্রিবলিং জানেন মুখ্যমন্ত্রী',SIR ইস্যুতে মমতাকে নিশানা শমীকের

দক্ষিণ দিনাজপুর সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের খাসতালুক বলেই পরিচিত এই জেলায় অভিষেকের সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

বুধবার বালুরঘাট ব্লকের পরিযায়ী শ্রমিক অসিত সরকার ও গৌতম বর্মণের বাড়িতে যান অভিষেক। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে কাজ করার সময় বাংলাদেশি সন্দেহে তাঁদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। প্রায় সাত মাস জেল খাটার পর অভিষেকের হস্তক্ষেপেই তাঁদের মুক্তি মেলে এবং তাঁরা গত বছরের শেষদিকে বাড়ি ফেরেন। অভিষেকের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই তাঁদের হেনস্থা ও মারধর করা হয় বাংলাদেশি বলে তাদের গ্রেফতার করা হয়।

জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়? 

এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, দক্ষিণ দিনাজপুরের সাংসদ হওয়া সত্ত্বেও সুকান্ত মজুমদার ওই দুই শ্রমিকের পাশে দাঁড়াননি। তিনি চাইলে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত মুক্তির ব্যবস্থা করতে পারতেন বলে মন্তব্য করেন অভিষেক। অন্যদিকে, অসিত সরকার ও গৌতম বর্মণও অভিযোগ করেন, বন্দিদশায় বিজেপির তরফে কোনও সাহায্য পাননি তারা। 

পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রসঙ্গ টেনে অভিষেক বীরভূমের সুনালি খাতুন ও মুর্শিদাবাদের জুয়েল রানার ঘটনার কথাও তুলে ধরেন। তাঁর দাবি, গত ছয় থেকে আট মাসে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রায় ১,২০০টি অভিযোগ রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডে জমা পড়েছে।

হার্ভার্ড থেকে হিমালয় পর্যন্ত ছিল অবাধ বিচরণ, কে ছিলেন মাধব গাডগিল? মৃত্যুতে শোকস্তব্ধ দেশ

দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো ও জনসভায় অংশ নেন অভিষেক। পরে মালদায় পৌঁছে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। 

তৃণমূল সূত্রে খবর, প্রাক-নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় সভা করবেন অভিষেক, যেখানে প্রায় পাঁচ হাজার শ্রমিকের উপস্থিতি থাকার কথা। দলীয় নেতৃত্বের মতে, আসন্ন বিধানসভা ভোটে পরিযায়ী শ্রমিক ইস্যুকেই অন্যতম প্রধান হাতিয়ার করতে চলেছে তৃণমূল।

abhishek banerjee Abhishek