Malda News: বিহার থেকে বাংলায় ঢুকছে মারণাস্ত্র? টার্গেট কি বিধানসভা ভোট? মালদহে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Illegal Weapons Seized: বিধানসভা নির্বাচনের আগে মালদহে পুলিশের বড় সাফল্য। ইংরেজবাজার ও কালিয়াচক থেকে উদ্ধার ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম পিস্তল ও ২৫ রাউন্ড কার্তুজ। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার ২। বিহার যোগের সন্দেহ পুলিশের। বিস্তারিত পড়ুন।

Illegal Weapons Seized: বিধানসভা নির্বাচনের আগে মালদহে পুলিশের বড় সাফল্য। ইংরেজবাজার ও কালিয়াচক থেকে উদ্ধার ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম পিস্তল ও ২৫ রাউন্ড কার্তুজ। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার ২। বিহার যোগের সন্দেহ পুলিশের। বিস্তারিত পড়ুন।

author-image
Madhumita Dey
New Update
Malda Arms Recovery, Illegal Weapons Seized, West Bengal Assembly Election, English Bazar Police, Kaliachak, Pipe Guns, 7mm Pistols, Arms Smuggling, Bihar Connection, Malda Police, Crime News West Bengal,মালদহ অস্ত্র উদ্ধার, বিধানসভা নির্বাচন, বেআইনি অস্ত্র, ইংরেজবাজার থানা, কালিয়াচক, পাইপগান, সেভেন এমএম পিস্তল, কার্তুজ উদ্ধার, অস্ত্র পাচার, বিহার যোগ, পশ্চিমবঙ্গ পুলিশ, ক্রাইম নিউজ

Malda Arms Recovery: মালদায় বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার।

West Bengal Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে মালদহে পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অস্ত্র বিহার থেকে রাজ্যে আনা হয়েছিল। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোট ১০টি পাইপগান, ৫টি সেভেন এমএম পিস্তল এবং ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রথম অভিযানটি চালানো হয় ইংরেজবাজার থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে মিল্কি এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মইনুল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন- West Bengal News Live: বেলডাঙায় আগুন জ্বালাল কারা? সিসিটিভিতে মুখ চিনতেই অ্যাকশন! পুলিশের চিরুনি তল্লাশিতে জালে আরও ৫

তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুর এলাকায়। তল্লাশি চালিয়ে মইনুলের কাছ থেকে ১০টি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিপুল অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাতবদল হওয়ার আগেই পুলিশ তাকে ধরে ফেলে।

আরও পড়ুন-Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?

অন্যদিকে, ওই একই রাতে কালিয়াচক থানার পুলিশ সুজাপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আনারুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আনারুলের বাড়ি মালদহের গোলাপগঞ্জে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪টি সেভেন এমএম পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ।

আরও পড়ুন-বাবার রিক্সা, মায়ের সেলাই, দারিদ্র্যকে হারিয়ে জাতীয় মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার চন্দনের!

একই দিনে জেলার দুই প্রান্ত থেকে এত পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের মুঙ্গের বা সংলগ্ন এলাকা থেকে এই অস্ত্রগুলি চোরাপথে মালদহে ঢোকানো হয়েছিল। নির্বাচনের আগে এলাকায় অশান্তি পাকাতেই এই অস্ত্র মজুত করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজ চালানো হচ্ছে।

Illegal Weapons Seized Malda Arms Recovery West Bengal Assembly Election 2026 crime