/indian-express-bangla/media/media_files/2025/12/05/suspended-tmc-mla-humayun-kabir-defiant-on-babri-masjid-2025-12-05-16-01-32.jpg)
Murshidabad Politics: বিধায়ক হুমায়ুন কবীর।
রাজনৈতিক কারণে সাসপেন্ড করার অভিযোগ মালদায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই তাঁকে সাসপেন্ড করা হয় বলে তাঁর দাবি। সম্প্রতি বরখাস্ত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে ২২ ডিসেম্বর গঠিত হয়েছে জনতা উন্নয়ন পার্টি।
মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে ওই দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে সিভিক ভলান্টিয়ার মুস্তারা বিবির নাম ঘোষণা করা হয় ২২ ডিসেম্বর। ওই দিনই তাঁকে সিভিক ভলান্টিয়ারের কাজ থেকে সাসপেন্ড করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তারা বিবি জানান, চাকরি হারালেও তাঁর কোনও আফসোস নেই। তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ারের কাজ চলে যাওয়ায় আমার কোনও আক্ষেপ নেই। জেইউপি-র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে লড়তে প্রস্তুত এবং এই বিধানসভা আসনে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
বীরভূম জেলার কালেশ্বরের বাসিন্দা মুস্তারা বর্তমানে স্বামী কুরবান আনসারির সঙ্গে মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বিন্নাগর-১ গ্রাম পঞ্চায়েতে থাকেন। তাঁর স্বামী একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। কুরবান আনসারি আগে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত ছিলেন, যদিও পরবর্তীকালে তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
মুস্তারা বিবির অভিযোগ, জেইউপি-র সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ার কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর কথায়, “আমার বিশ্বাস, জেইউপি-র প্রার্থী হওয়ার কারণেই আমাকে সাসপেন্ড করা হয়েছে। আমি আর সিভিক ভলান্টিয়ারের কাজে ফিরতে চাই না।”
এ বিষয়ে মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। তবে পুলিশ সূত্রের দাবি, মুস্তারা নিয়মিতভাবে কাজে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ারদের সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার নিয়ম নেই বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, “হুমায়ুন কবীর একজন 'উদ্ভট রাজনীতিবিদ'। তাঁর নতুন দলের প্রার্থীরা নোটা-র থেকেও কম ভোট পাবে।”
বিজেপিও জনতা উন্নয়ন পার্টির রাজনৈতিক গুরুত্ব খাটো করে দেখিয়েছে। মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “জেইউপি পরোক্ষভাবে তৃণমূলকে সাহায্য করছে। কবীরের দল বা তার প্রার্থীদের নিয়ে আমাদের কোনও আগ্রহ নেই।”
আরও পড়ুন-'পুরোপুরি ব্যার্থ কেন্দ্রের বিদেশনীতি', বাংলাদেশ কাণ্ডে বিজেপিকে নিশানা, গর্জে উঠলেন অধীর
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us