পাশের ঘর থেকে স্বামীর গোঙ্গানির আওয়াজ, ছুটে এলেন স্ত্রী, যা দেখলেন কল্পনারও বাইরে

মৃতের স্ত্রী নাসিমা বিবি পুলিশকে জানিয়েছেন, আমার তিন ছেলেমেয়েকে নিয়ে পাশের ঘরে টিভি দেখছিলাম। অন্য ঘরে স্বামী রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন।

মৃতের স্ত্রী নাসিমা বিবি পুলিশকে জানিয়েছেন, আমার তিন ছেলেমেয়েকে নিয়ে পাশের ঘরে টিভি দেখছিলাম। অন্য ঘরে স্বামী রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন।

author-image
Madhumita Dey
New Update
malda-cloth-trader-murder-attaur-rahman-vaishnabnagar

শোকার্ত পরিবার

বাড়িতে ঢুকে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই প্রতিবেশীর মদত থাকতে পারে বলে পুলিশকে অভিযোগে জানিয়েছেন মৃতের পরিবার। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কেবিএস ছোট কামাত এলাকায়। বাড়ির লোকেদের চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। এরপর ঘটনার খবর পেয়ে তদন্তে পৌঁছায় কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা। পুলিশ এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

Advertisment

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে মৃতের পরিবারের সঙ্গে প্রতিবেশী দুটি পরিবারের পুরনো একটি গোলমাল ছিল। হয়তো সেই আক্রোশের জেরেই এভাবেই খুনের ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আতাউর রহমান (৪৫)। তিনি বিভিন্ন হাটে অস্থায়ী দোকান করে গামছা, কাপড় বেচাকেনা করতেন। পরিবারে স্ত্রী নাসিমা বিবি এবং তিন নাবালক ছেলেমেয়ে রয়েছে। 

আরও পড়ুন-Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

মৃতের স্ত্রী নাসিমা বিবি পুলিশকে জানিয়েছেন, আমার তিন ছেলেমেয়েকে নিয়ে পাশের ঘরে টিভি দেখছিলাম। অন্য ঘরে স্বামী রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। যেহেতু আমাদের বাড়িটা ঘেরা। তাই উনি বরাবরই ছিটকিনি না লাগিয়ে দরজা ভেজিয়ে ঘুমোন। এদিন রাত বারোটা নাগাদ আচমকায় পাশের ঘরের আওয়াজ ও গোঙ্গানি শব্দ শুনতে পাই। তড়িঘড়ি বেরিয়ে এসে দেখি ওই ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকানো রয়েছে। এরপর দরজা খুলতেই দেখি ঘরের মধ্যে আলো জ্বলছে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে স্বামীর দেহ। যদিও ছাদের সিঁড়িঘরে টিনের অস্থায়ী গেট রয়েছে। হয়তো দুষ্কৃতীরা সেই সিঁড়ি ঘর দরজা খুলেই এভাবে পাশের ঘরে ঢুকে স্বামীকে খুন করে থাকতে পারে।

আরও পড়ুন- বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, প্রতিবাদের আঁচে উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু, দিলেন চরম সতর্কবার্তা

মৃতের স্ত্রী নাসিমা বিবির অভিযোগ, প্রায় ১৫ দিন আগে পাড়াতেই ছোটদের ক্রিকেট খেলা নিয়েই একটা গোলমাল হয়েছিল । সামান্য সেই গোলমাল পাশের বাড়ির এরফান শেখ, নজরুল শেখদের সঙ্গে আমাদের বাড়ির বড়রা বিবাদে জড়িয়ে পড়ে। সেই সময় আমাদের উপর হামলা চালানো হয়। দুপক্ষের মারামারি হয়। আমাদের ধারণা পুরনো সেই বিবাদ জেনেই নিঃশব্দে বাড়িতে ঢুকে স্বামীকে খুন করেছে প্রতিবেশী দুষ্কৃতীরা।

আরও পড়ুন- ‘পার্টি আগে, মসজিদ পরে?’ হুমায়ুনের নতুন দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের

মৃতের এক দাদা কায়েম শেখ বলেন, প্রতিবেশী এরফান শেখ , নজরুল শেখদের সঙ্গে আমাদের পরিবারের প্রায় ১৫ দিন আগে প্রচন্ড ঝামেলা হয়েছিল। সেটা হয়েছিল নামমাত্র একটি বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে। তার জেরে এইভাবেই খুন করে প্রতিশোধ নিবে তা কল্পনাতে কেউ ভাবতে পারেনি। মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনার জেরে তিনজনকে আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Humayun Kabir new party: চার ‘হুমায়ুন কবীর’, এক দল, ২৬-এর ভোটের আগে বড় 'বিস্ফোরণ', আত্মপ্রকাশ 'জনতা উন্নয়ন পার্টি'-র

Malda