SIR শুনানি চলাকালীন রণক্ষেত্র মালদা জেলা স্কুল! পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তাল চত্বর

SIR hearing violence: মালদা জেলা স্কুলে এসআইআর (SIR) শুনানি চলাকালীন দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চত্বর। পুলিশের সামনেই আক্রান্ত কংগ্রেস সদস্য ও একাধিক ভোটার। বিস্তারিত পড়ুন।

SIR hearing violence: মালদা জেলা স্কুলে এসআইআর (SIR) শুনানি চলাকালীন দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চত্বর। পুলিশের সামনেই আক্রান্ত কংগ্রেস সদস্য ও একাধিক ভোটার। বিস্তারিত পড়ুন।

author-image
Madhumita Dey
New Update
Malda District School clash, SIR hearing violence, English Bazar news, Malda political clash, Asif Iqbal Congress member,West Bengal news, police inaction allegation, Jadupur-1 Gram Panchayat, Norhatta Gram Panchayat, Budhia voters, election hearing violence,মালদা জেলা স্কুল সংঘর্ষ, এসআইআর শুনানি উত্তেজনা, ইংরেজবাজার থানা, কংগ্রেস সদস্য আক্রান্ত, মালদা নিউজ,যদুপুর ১ গ্রাম পঞ্চায়েত, নরহাট্টা গ্রাম পঞ্চায়েত, আসিফ ইকবাল, পুলিশের নিষ্ক্রিয়তা, বুধিয়া ভোটার, রাজনৈতিক সংঘর্ষ মালদা

English Bazar news: এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্রে এলাকা।

Malda News: এসআইআর (SIR)–এর শুনানি চলাকালীন সোমবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদা জেলা স্কুল চত্বর। শুনানি কেন্দ্রে দুই পক্ষের বচসা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও তাদের সামনেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় মহিলারাও রেহাই পাননি বলে অভিযোগ। সংঘর্ষে জখম হয়েছেন এক কংগ্রেস সদস্য-সহ বেশ কয়েকজন গ্রামবাসী।

Advertisment

স্থানীয় সূত্রে খবর, সোমবার মালদা জেলা স্কুলে এসআইআর শুনানি উপলক্ষে ইংরেজবাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন ছিল স্কুল চত্বরে। কিন্তু শুনানি চলাকালীন আচমকাই উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন- বিরাট বিপাকে হাসিনা! জমি দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদন্ডের নির্দেশ বাংলাদেশের বিশেষ আদালতের

অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে তীব্র মারামারি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত জনতা।

আরও পড়ুন-Post Office Scheme: স্রেফ সুদ বাবদ পাবেন ২৪,৬৬০টাকা, পোস্ট অফিসের এই স্কিমে 'মালামাল' হবে আপনিও

এই সংঘর্ষে ইংরেজবাজার ব্লকের যদুপুর-১ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নির্বাচিত সদস্য আসিফ ইকবাল হামলার শিকার হন বলে জানা গিয়েছে। অন্যদিকে, পাল্টা হামলায় নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া এলাকা থেকে আসা একাধিক ভোটার আহত হয়েছেন। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

আরও পড়ুন-Mamata Banerjee: দিল্লিতে মমতাকে রুখতে 'ব্ল্যাক কার্পেট'? বঙ্গভবনে পুলিশি ঘেরাও নিয়ে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী!

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে খোদ প্রশাসনিক শুনানি কেন্দ্রে পুলিশের সামনে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আতঙ্ক বজায় ছিল স্কুল চত্বরে।

Malda Bengali News Today SIR Hearing Protest