ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়

স্থানীয়দের সাহায্য নিয়ে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় আহতদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনেরই মৃত্যুর কথা জানিয়ে দেয়।

স্থানীয়দের সাহায্য নিয়ে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় আহতদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনেরই মৃত্যুর কথা জানিয়ে দেয়।

author-image
Madhumita Dey
New Update
মালদা দুর্ঘটনা, ডাম্পার দুর্ঘটনা, জব্দুল শেখ মৃত্যু, ইনজামুল শেখ মৃত্যু, লরি চালক মৃত্যু, খালাসী মৃত্যু, জাতীয় সড়ক দুর্ঘটনা, মালদা নিউজ, বাঁধাপুকুর এলাকা, ইংরেজবাজার থানার খবর, Malda Dumper Accident, Two Youths Dead Malda, Truck Driver Death, Lorry Helper Accident, National Highway Malda, Road Accident Malda

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মৃতেরা পেশায় লরি চালক এবং খালাসি। বুধবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের বাঁধাপুকুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে।  

Advertisment

দুর্ঘটনার পর ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ। স্থানীয়দের সাহায্য নিয়ে অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় আহতদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনেরই মৃত্যুর কথা জানিয়ে দেয়। 

'মোদী কোনও চাপের কাছে মাথা নত করবেন না', পুতিনের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কি ট্রাম্প?

বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরে মৃতের পরিবার ও গ্রামবাসীরা মালদা মেডিকেল কলেজের মর্গে ছুটে আসেন। দুই বন্ধুর মৃত্যুতে যেন গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃত দুই যুবকের নাম জব্দুল শেখ (২৯) এবং ইনজামুল শেখ (২৩) । এদের বাড়ি বৈষ্ণবনগর থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সারদহ এলাকায়।

জব্দুল ছিল গাড়ির চালক এবং ইনজামুল ওই লরির খালাসী হিসাবে কাজ করতো। এদিন গভীর রাতে সিউড়ি থেকে লাল বালি বোঝায় ১৬ চাকার লরিটি উত্তর দিনাজপুরের যাচ্ছিল। কিন্তু ইংরেজবাজার থানার বাঁধাপুকুর এলাকার জাতীয় সড়কে আচমকাই ওই লরির পিছনের দুটি চাকা লিক হয়ে যায়। গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে দেখে চালক থামিয়ে টায়ার মেরামতির চেষ্টা চালাই। গাড়ির পিছনে চালক ও খালাসী দুজন মিলেই তাই আর বদলানোর কাজ করছিল। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া ভাবে এসে ওই দুজন সহ লরিতে ধাক্কা মারে। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। 

মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা

এদিন মৃতর পরিবারের সঙ্গে মেডিকেল কলেজের মর্গে আসেন গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রাক্তন প্রধান জিয়াউল হক। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ওরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এমন আকস্মিক মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। এই ঘটনায় ঘাতক ডাম্পারের চালক ও মালিকের গ্রেপ্তারের দাবি আমরা করেছি। পাশাপাশি গ্রামবাসীরা এদিন এসে মৃত দেহটি মেডিকেল কলেজের মাঠ থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ দুটি তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। চালক পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।

লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভের বিরাট সুযোগ, কমল সোনার দর, কলকাতার দাম জানলে চমকে যাবেন

accident Malda