Malda fire: শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন, মুহূর্তে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, জখম ৫

Fire accident:মালদার ইংরেজবাজার অমৃত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচটি বাড়ি। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।

Fire accident:মালদার ইংরেজবাজার অমৃত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচটি বাড়ি। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।

author-image
Madhumita Dey
New Update
Malda fire  ,Gas cylinder explosion,  Mobile medical units  ,Five houses damaged , Three injured  ,Fire accident,  Englishbazar Amrit area,  Fire brigade intervention  ,Short circuit fire,  Morning fire incident,মালদা অগ্নিকাণ্ড,  রান্নার গ্যাস বিস্ফোরণ  ,পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত  ,তিনজন আহত,  ইংরেজবাজার অমৃত এলাকা  ,দমকলের তৎপরতা  ,শর্ট সার্কিট , সকালবেলার অগ্নিকাণ্ড  ,আগুনে ঘরোয়া সামগ্রী নষ্ট  ,স্থানীয় প্রবাসী

Malda fire: ঘটনাস্থলে পর ভিড় স্থানীয়দের।

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো পাঁচটি বাড়ি। আর এই অগ্নিকাণ্ডের সময় রান্নার গ্যাস বিস্ফোরণ হয়ে জখম হলেন তিনজন। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অমৃত এলাকায়। পরে অবশ্য ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং ইংরেজবাজার থানার পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন বাড়ির মালিক সারিউল শেখ (৪৫) এবং আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন দুই প্রতিবেশী নুর নবী শেখ (৪২) ও ইসমাইল শেখ (৩৫)। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সারিউল শেখ, রিয়াজুল শেখ ও সালেহা বিবি সহ মোট পাঁচজনের বাড়ি। পুলিশ জানিয়েছে, এদিন সকালে সারিউল শেখের বাড়ির রান্না ঘরে আচমকায় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণে কেঁপে ওঠে।

আরও পড়ুন- Partha Chatterjee:অবশেষে জেলমুক্তি! SSC দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে

Advertisment

যদিও সেই সময় রান্না ঘরে কেউ ছিল না ঘটনার সময় ওখানে কেউ উপস্থিত থাকলে বড়সড়ো অঘটন ঘটে যেত। তবে আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক সারিউল শেখ এবং তার দুই প্রতিবেশী গুরুতর জখম হয়। 

কর্তব্যরত দমকলের এক আধিকারিক জানিয়েছেন, যে রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখানে আগে শর্টসার্কিটে আগুন ধরে। এরপরই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। সেখান থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতে। সাতসকালে এমন ঘটনার সময় রান্নাঘরে কেউ উপস্থিত না থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাড়ির লোকেরা।

আরও পড়ুন- Pakistan blast:দিল্লিতে হামলার পরের দিনেই ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের ইসলামাবাদ, নিহত কমপক্ষে ১২

আগুনের তীব্রতা বেড়ে ছড়িয়ে পড়ে টালি এবং টিনের ছাদ দেওয়া বাড়িগুলিতে। সেইসব বাড়ির অধিকাংশ ঘরোয়া সামগ্রী পুরে নষ্ট হয়ে যায়। 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সফিকুল শেখ, মাহমুদ আব্বাসদের বক্তব্য, সাত সকালে কেউ কাজে বেরিয়েছিল। আবার কেউ বাড়ির সামনে গল্প করছিল। সেই সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠে এই এলাকা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলোতে। পরে অবশ্য দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন- Delhi blast: ‘ষড়যন্ত্রকারীরা কিছুতেই বাঁচবে না’, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মুখ খুলেই চরম বার্তা মোদীর!

accident fire Malda west bengal latest news