Malda News: নতুন বাইক, রিলস আর মদের নেশা! হরিশ্চন্দ্রপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু শ্যালক-জামাইবাবুর

Road Accident: "মালদার হরিশ্চন্দ্রপুরে নতুন বাইকে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্যালক ও জামাইবাবুর। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা। বিস্তারিত পড়ুন।

Road Accident: "মালদার হরিশ্চন্দ্রপুরে নতুন বাইকে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্যালক ও জামাইবাবুর। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা। বিস্তারিত পড়ুন।

author-image
Madhumita Dey
New Update
Malda road accident, Harishchandrapur news, Bike accident while making reels, Drunk driving accident, West Bengal news, Road safety, Chanchal subdivision, Parikshit Mandal, Kush Mandal, Helmetless riding, Fatal bike crash, High speed bike accident,মালদা দুর্ঘটনা, হরিশ্চন্দ্রপুর সংবাদ, বাইক দুর্ঘটনা, রিলস বানাতে গিয়ে মৃত্যু, পথ দুর্ঘটনা, শ্যালক জামাইবাবুর মৃত্যু, বেপরোয়া গতি, মদ্যপ বাইক চালক, হেলমেটহীন যাত্রা, চাঁচল মহকুমা, পরীক্ষিত মণ্ডল, কুশ মণ্ডল, রাজ্য সড়ক দুর্ঘটনা

Harishchandrapur news: দুর্ঘটনায় মৃত্যু শ্যালক ও জামাইবাবুর।

শখ করে কেনা সাড়ে তিন লাখ টাকার বাইক। সেই বাইকে চেপেই শ্যালক ও জামাইবাবুর হুল্লোড়। অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় মোবাইলে ‘রিলস’ বানাতে গিয়েই ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে মৃত্যু হল দু’জনেরই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর এলাকায়।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্যালকের নাম পরীক্ষিত মণ্ডল (২৪) এবং জামাইবাবুর নাম কুশ মণ্ডল (২৯)। পরীক্ষিতের বাড়ি হরিশ্চন্দ্রপুরের খিদিরপুর এলাকায় এবং কুশের বাড়ি বৈষ্ণবনগর থানার মির্জাচক এলাকায়। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- Arijit Singh: ‘রফি-কিশোর-শানু সব একগ্লাসে গুললে অরিজিৎ হয়!’ গায়ককে নিয়ে বিরাট দাবি মদনের

বৃহস্পতিবার রাতে ফতেপুর স্ট্যান্ডের কাছে রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশি তদন্তে ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বাইক চালক বা আরোহী, কারও মাথাতেই হেলমেট ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বাইকটি চালাচ্ছিলেন শ্যালক পরীক্ষিত এবং পিছনে বসে মোবাইলে ভিডিও বা রিলস বানাচ্ছিলেন জামাইবাবু কুশ।

আরও পড়ুন- Mimi Chakraborty: "আমি মিমিকে ছাড়ব না!", গ্রেফতারির পরেও দম্ভ তনয়ের, পাল্টা কী বললেন অভিনেত্রী?

গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, নিয়ন্ত্রণ হারিয়ে লোহার খুঁটিতে ধাক্কা মারার পর বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পেশায় দিনমজুর পরীক্ষিত ও কুশ দিল্লিতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। দিনকয়েক আগেই তাঁরা বাড়ি ফেরেন। কষ্ট করে জমানো টাকায় কিস্তিতে একটি দামি স্পোর্টস বাইক কিনেছিলেন পরীক্ষিত। সেই বাইকে চড়ার শখেই জামাইবাবুকে ডেকে পাঠিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-Dilip Ghosh: "তৃণমূলই লেলিয়ে দিয়েছে সিপিএমকে!", সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে দিলীপের বিস্ফোরক থিওরি!

মৃত পরীক্ষিতের স্ত্রী স্মৃতি মণ্ডল কান্নায় ভেঙে পড়ে বলেন, "চার বছর আগে বিয়ে হয়েছে। কোলে দুই মেয়ে। গত মাসেই দিল্লি থেকে ফিরে সাড়ে তিন লাখ টাকা দিয়ে বাইকটা কিনেছিল। জামাইদাকে ডেকে নিয়ে বের হল, আর ফিরল না। এখন আমি মেয়েদের নিয়ে কোথায় যাব?"

একই হাহাকার পরীক্ষিতের বাবা তথা কুশের শ্বশুর নন্দলাল মণ্ডলের গলায়। তিনি বলেন, "পরিবারের একমাত্র ছেলে আর ছোট জামাই এভাবে চলে যাবে ভাবিনি। নতুন বাইকটাই সর্বনাশ করল। এখন দুই বিধবা মেয়ে আর নাতি-নাতনিদের ভবিষ্যৎ কী হবে বুঝতে পারছি না।"

দুর্ঘটনার পরই ভাঙাচোরা বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, রাতেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া গতি এবং অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছে পুলিশ।

Malda Road Accident Bengali News Today