Malda Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা, দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, কান্নায় ভেঙে পড়ল গোটা এলাকা

Malda Accident: বেপরোয়া ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে চাচোল মহকুমার পুখুরিয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।

Malda Accident: বেপরোয়া ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে চাচোল মহকুমার পুখুরিয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে।

author-image
Madhumita Dey
New Update
cats

ভয়ঙ্কর দুর্ঘটনা, দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Malda Accident: বেপরোয়া পণ্য বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে চাচোল মহকুমার পুখুরিয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। এই পথ দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। 

Advertisment

দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর স্থানীয় ও পুলিশদের সহযোগিতায় যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যান্য পরীক্ষার্থীরাও নিজেদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সুযোগ পান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মৃতদের নাম তন্ময় প্রামাণিক (১৮),মহম্মদ রেহান (১৮)।  বাড়ি পুখুরিয়া থানার বল্লভপুর এলাকায়।  দুজনেই সামসি গ্রাম পঞ্চায়েতের এগ্রিল হাইস্কুলের ছাত্র। এবারের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের সিট পড়েছিল রতুয়া হাইস্কুলে। এদিন ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের তৃতীয় দিনের ইংরেজি পরীক্ষা। 

আরও পড়ুন- পুজোর মুখে শিয়ালদা শাখার যাত্রীদের জন্য বিরাট খুশির খবর, আরামের যাত্রায় বিরাট উদ্যোগ রেলের

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সামসি থেকে রতুয়ার দিকে একটি মোটর বাইকে করে ওই দুই ছাত্র দ্রুতগতিতে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি পণ্য বোঝায় পিকআপ ভ্যান সেটিও দ্রুতগতিতে আসছিল। 

মতিগঞ্জ এলাকার রাজ্য সড়কের একটি বাঁকের কাছেই মোটর বাইকটি এসে সজোরে ওই পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে। তাতেই ওই দুই ছাত্র বাইক থেকে ছিটকে যায়। পাশাপাশি পিকআপ ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এই পরিস্থিতিতে ওই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তড়িঘড়ি রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় ওই দুই ছাত্রকে উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়।

এদিকে মৃতের রেহানের এক কাকা মুকুল রহমান জানিয়েছেন,পাশাপাশি ভাইপো ও তার বন্ধু বাড়ি। মোটরবাইক নিয়ে এরা একসঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল। কিন্তু বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় অকালে দুটি প্রাণ চলে গেল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মতিগঞ্জ এলাকার সড়কটিতে মাঝেমধ্যে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষদের রাস্তা পারাপার করতে হচ্ছে। এই এলাকায় ট্রাফিক মোতায়েনের দাদিও জানিয়েছেন,স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন-নেপাল জুড়ে বেলাগাম তান্ডব, বাঙালি পর্যটকদের জন্য মন কেঁদে উঠল মুখ্যমন্ত্রীর, তড়িঘড়ি ছুটলেন....

পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির চালকের খোঁজ চালানো হচ্ছে। আপাতত ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। যদিও ওই দুই পরীক্ষার্থীর মাথায় হেলমেট ছিল না এবং তারা মোটরবাইকটি দ্রুত গতিতেই চালাচ্ছিল। যার ফলে দুটি গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনাটি ঘটে। 

accident Maldah