কর্ম বিরতিতে মালদা মেডিকেলের শতাধিক কর্মী, পুজোর মুখে পরিষেবা সচল রাখাই বিরাট চ্যালেঞ্জ

সোমবার সকাল থেকে কাজ বন্ধ রেখে হাসপাতালের মূল ভবনের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। দাবি, গত দুই মাস ধরে বেতন আটকে রয়েছে।

সোমবার সকাল থেকে কাজ বন্ধ রেখে হাসপাতালের মূল ভবনের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। দাবি, গত দুই মাস ধরে বেতন আটকে রয়েছে।

author-image
Madhumita Dey
New Update
IMG-20250922-WA0018

বেতন না পাওয়ায় বিক্ষোভ

দুই মাসের বকেয়া বেতন ও পুজোর বোনাস না মেলায় ফের কর্মবিরতির পথে মালদা মেডিকেল কলেজের শতাধিক অস্থায়ী কর্মী। সোমবার সকাল থেকে কাজ বন্ধ রেখে হাসপাতালের মূল ভবনের সামনে বিক্ষোভে বসেন তাঁরা। দাবি, গত দুই মাস ধরে বেতন আটকে রয়েছে। উপরন্তু পুজোর বোনাসও মেলেনি। সংস্থা ও কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

Advertisment

অস্থায়ী কর্মী বিট্টু ভকতের বক্তব্য, বেসরকারি সংস্থার মাধ্যমে প্রায় ১৭৭ জন অস্থায়ী কর্মী নিযুক্ত রয়েছেন হাউসকিপিং, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল ও সিকিউরিটি পদে। দীর্ঘদিন ধরেই নিয়মিত বেতন না মেলার সমস্যা চলছে। কখনো এক মাসের বেতন আটকে রেখে আংশিক অর্থ দেওয়া হয়, আবার কখনো মাসের পর মাস বেতনই পাওয়া যায় না। প্রথমে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা হয়নি। পুজোর এক সপ্তাহ বাকি থাকতেই বেতন না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন কর্মীরা। বাধ্য হয়ে সোমবার থেকে তাঁরা কর্মবিরতিতে সামিল হন। এর ফলে হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

অন্যদিকে, মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ বর জানান, "অস্থায়ী কর্মীদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক থাকে। তবে এখানে মেডিকেল কলেজের সরাসরি ভূমিকা নেই। বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।"

Malda