রহস্যজনকভাবে নিখোঁজের পর উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, কফিনবন্দী দেহ পরিবারে ফিরতেই ডুকরে ওঠা কান্না-হাহাকার

পাঁচদিন নিখোঁজ থাকার পর রাজস্থানে মালদার এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করলো পুলিশ। গত রবিবার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর বুধবার দুপুরে মালদার চাঁচল মহকুমার গ্রামের বাড়িতে ওই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দী দেহ নিয়ে আসা হয়। আর এই ঘটনায় রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে

পাঁচদিন নিখোঁজ থাকার পর রাজস্থানে মালদার এক পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার করলো পুলিশ। গত রবিবার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর বুধবার দুপুরে মালদার চাঁচল মহকুমার গ্রামের বাড়িতে ওই পরিযায়ী শ্রমিকের কফিনবন্দী দেহ নিয়ে আসা হয়। আর এই ঘটনায় রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে

author-image
Madhumita Dey
New Update
Malda migrant worker death, Rajasthan worker body found, Haribol Ghosh murder suspicion, Chanchal migrant crisis, Bengal migrant workers, Jaipur labourer missing, migrant worker killed, money looting murder, Rajasthan police investigation

কফিনবন্দী দেহ পরিবারে ফিরতেই ডুকরে ওঠা কান্না-হাহাকার

রাজস্থানে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর উদ্ধার হল মালদার এক পরিযায়ী শ্রমিকের দেহ। বুধবার দুপুরে কফিনবন্দী অবস্থায় চাঁচল মহকুমার নরদিপুর গ্রামে ফিরল মৃত শ্রমিক হরিবোল ঘোষের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোকের আবহের পাশাপাশি ক্ষোভে ফুঁসছে পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বিগত কয়েক মাসে ভিন রাজ্যে কাজে গিয়ে চাঁচল মহকুমা এলাকার একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। বারবার এমন ঘটনা ঘটায় শ্রমিকদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়াচ্ছে।

Advertisment

আরও পড়ুন-Red Fort blast:রেড ফোর্ট বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর মোড়! গ্রেফতার আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান জওয়াদ আহমেদ সিদ্দিকি

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত হরিবোল ঘোষ (৩৮) পুখুরিয়া থানার নরদিপুর গ্রামের বাসিন্দা। গত ৯ অক্টোবর তিনি রাজস্থানের জয়পুরে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেন। গত সপ্তাহে সহকর্মীদের মাধ্যমে হরিবোল নিখোঁজ হওয়ার খবর পরিবারে পৌঁছায়। এরপর পুখুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। তবে ভিনরাজ্যের ঘটনা হওয়ায় স্থানীয় পুলিশ তেমন তথ্য জানাতে পারেনি।

Advertisment

আরও পড়ুন- ২০ নভেম্বরই কেন শপথ নীতিশের? এই দিনটি নতুন সরকারের জন্য কতটা শুভ?

মৃতের পিসতুতো দাদা রতন কর্মকার বলেন, “গত মঙ্গলবার থেকে হরিবোল নিখোঁজ ছিলেন। সহকর্মীরাই তা ফোন করে জানায়। যে ঠিকাদারি সংস্থার সঙ্গে ও কাজ করত, তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও তথ্য পাইনি। পরে রবিবার রাজস্থান পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় হরিবোলের দেহ উদ্ধার হয়েছে। ও আত্মহত্যা করতে পারে না। ওর কাছে পরিশ্রমের মোটা টাকা ছিল। সেই টাকাই ছিনিয়ে নিতে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা।”

আরও পড়ুন- Bolo Dugga Mayki:‘বলো দুগ্গা মাইকি জয়’, বিসর্জনের সময় কেন উচ্চারিত হয় এই ডাক? জানুন চমকপ্রদ সেই ইতিহাস

বুধবার দেহ গ্রামে পৌঁছাতেই শোকের সঙ্গে ক্ষোভও ছড়িয়ে পড়ে শ্রমিক পরিবারে । অভিযোগ, গত কয়েক মাসে এই গ্রাম থেকে ভিনরাজ্যে কাজে গিয়ে কমপক্ষে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে উপার্জনের খোঁজে বাড়ি ছাড়তে হচ্ছে তাঁদের।এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। আমরা মৃতের পরিবারের পাশে রয়েছি।”

Malda