ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি রাজ্যের দুই শ্রমিকের, ঘটনা জানলে বুক কেঁপে উঠবে

প্রায় দেড় মাস আগে জীবিকার তাগিদে তাঁরা উত্তরপ্রদেশের মোগলসরাইয়ে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।

প্রায় দেড় মাস আগে জীবিকার তাগিদে তাঁরা উত্তরপ্রদেশের মোগলসরাইয়ে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।

author-image
Madhumita Dey
New Update
মালদা, পরিযায়ী শ্রমিক, উত্তরপ্রদেশ, হাই টেনশন টাওয়ার, বিদ্যুৎ টাওয়ার দুর্ঘটনা, শ্রমিক মৃত্যু, মোগলসরাই, সাজ্জাদ খান, সাইদুর শেখ, ইংরেজবাজার, নতুনটোলা, মোহনপুর, তৃণমূল কংগ্রেস, জেলা পরিষদ, শ্রমিক নিরাপত্তা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মালদার দুই পরিযায়ী শ্রমিকের

উত্তরপ্রদেশে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মালদার দুই পরিযায়ী শ্রমিকের। কজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এর প্রায় ২৪ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক শ্রমিকের। বুধবার দুপুরে এই সংবাদ পৌঁছতেই মালদার ইংরেজবাজার থানার নতুনটোলা ও মোহনপুর এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম সাজ্জাদ খান (২৮) ও সাইদুর শেখ (২৯)। সাজ্জাদের বাড়ি ইংরেজবাজার থানার নতুনটোলা এলাকায় এবং সাইদুরের বাড়ি মোহনপুরে। প্রায় দেড় মাস আগে জীবিকার তাগিদে তাঁরা উত্তরপ্রদেশের মোগলসরাইয়ে বিদ্যুতের হাই টেনশন টাওয়ারের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।

গত সোমবার বিকেলে কাজ চলাকালীন হঠাৎ টাওয়ারের একটি অংশ ভেঙে পড়ে তাঁদের মাথার ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজ্জাদ খানের। গুরুতর আহত অবস্থায় সাইদুর শেখকে স্থানীয়রা উদ্ধার করে ওই এলাকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন। দু’দিন ধরে চিকিৎসা চলার পর বুধবার সকালে তাঁরও মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুই শ্রমিকের গ্রামে শোকের আবহ তৈরি হয়। মৃত সাজ্জাদের দাদা কাউসার শেখ জানান, সংসারের অভাব মেটাতে দুই বন্ধু পাশাপাশি গ্রাম থেকে কাজের খোঁজে উত্তরপ্রদেশে গিয়েছিলেন। দু’জনেই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁদের দু’জনেরই স্ত্রী ও নাবালক সন্তান রয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী মৃত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সরকারি ভাবে সহযোগিতার আশ্বাস দেন। জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের

আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে

আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

Malda Migrant labour