দোকান ভেঙে দেদার লুট, আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ধুন্ধুমার

মধ্যরাতে পরপর দুটি দোকানে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাট এলাকায়।

মধ্যরাতে পরপর দুটি দোকানে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাট এলাকায়।

author-image
Madhumita Dey
New Update
মালদা খবর, পুরাতন মালদা, নবাবগঞ্জ হাট, দোকানে লুঠপাট, দোকানে আগুন, মধ্যরাতে লুঠ, মালদায় অগ্নিসংযোগ, ব্যবসায়ীদের বিক্ষোভ, পুরাতন মালদা থানা, মালদা পুলিশ, ফাস্টফুড দোকানে চুরি, স্টেশনারি দোকানে চুরি, লক্ষাধিক টাকা লুট, ক্যাশ বাক্স ভেঙে লুট, মাদকাসক্তদের দৌরাত্ম্য, নবাবগঞ্জ হাট ব্যবসায়ী সমিতি, দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, malda loot news, malda arson case, nawabganj hat malda, puratan malda police, shop loot fire malda

থানার সামনে বিক্ষোভ

মধ্যরাতে পরপর দুটি দোকানে লুঠপাট চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ হাট এলাকায়। অভিযোগ, একটি ফাস্টফুডের দোকান ও একটি স্টেশনারি দোকান থেকে লক্ষাধিক টাকার সামগ্রী লুট করার পাশাপাশি ক্যাশ বাক্স ভেঙে প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা।

Advertisment

আরও পড়ুন- ভোটমুখী বঙ্গে বিরাট চমক মোদী সরকারের, হাওড়া বর্ধমান মেইন শাখার সঙ্গে মিলবে কর্ড লাইন, সরাসরি সংযোগে সবুজ সংকেত 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবাবগঞ্জ হাট এলাকার ব্যবসায়ী অভিষেক চৌরাসিয়ার দুটি দোকান রয়েছে একটি ফাস্টফুডের এবং অপরটি স্টেশনারি। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকান দুটির দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক লুঠপাট চালায়। অভিযোগ, লুটের পর দোকান দুটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মধ্যরাতে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় দোকান মালিককে।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুরাতন মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের সামনেই স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়েছে এবং তারাই এই ধরনের অপরাধমূলক কাজে যুক্ত থাকতে পারে। তাঁদের দাবি, এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার?  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিষেক চৌরাসিয়া জানান, প্রতিদিনের ব্যবসার জন্য ভোরবেলায় দোকানে মোটা অঙ্কের টাকা রাখা হয়। লকারে রাখা প্রায় এক লক্ষ টাকা লুটের পাশাপাশি লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতীরা। শুধু লুটপাটেই থেমে থাকেনি তারা, দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকার মাদকাসক্তদের যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করে তিনি পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে নবাবগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সদস্যরা শনিবার সকালে পুরাতন মালদা থানার সামনে বিক্ষোভে সামিল হন। সংগঠনের সদস্য বাবু দত্ত ও রোহিত চৌরাসিয়াসহ অন্যান্য ব্যবসায়ীদের অভিযোগ, এদিনের ঘটনা অত্যন্ত আতঙ্কজনক, কারণ দুষ্কৃতীরা লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

পুরাতন মালদা থানা পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন- "বন্দে মাতরমের বিরোধিতা করেছেন মমতা", আনন্দপুরের অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অমিত শাহের

Malda