কাকভোরে তোলপাড়, ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া, কালঘাম ছুটল দুঁদে পুলিশ অফিসারদের

নৌ-চালকের বেশ ধরে রীতিমতো মাঝি সেজে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ ঝাড়খন্ডের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা পুলিশ। বুধবার কাকভোরে কালিয়াচক থানার চরবাবুপুর এলাকার মাঝ গঙ্গায় নৌকা থেকেই ঝাড়খণ্ডের ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌ-চালকের বেশ ধরে রীতিমতো মাঝি সেজে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ ঝাড়খন্ডের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা পুলিশ। বুধবার কাকভোরে কালিয়াচক থানার চরবাবুপুর এলাকার মাঝ গঙ্গায় নৌকা থেকেই ঝাড়খণ্ডের ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

author-image
Madhumita Dey
New Update
Malda police, illegal arms seizure, Jharkhand arms smuggler, Kaliacchak police, Char Babupur Ganga, seven mm pistol recovery, arms trafficking Malda, Malda SP Abhijit Bandyopadhyay, river route arms smuggling, West Bengal crime news

উদ্ধার অস্ত্র

নৌ-চালকের ছদ্মবেশে অভিনব কৌশলে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। বুধবার কাকভোরে কালিয়াচক থানার অন্তর্গত চরবাবুপুর এলাকার মাঝ গঙ্গা থেকে নৌকার মধ্যেই ওই যুবককে হাতেনাতে ধরা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ৭ এমএম পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড তাজা কার্তুজ।

Advertisment

বুধবার বিকেলে গোটা ঘটনার বিস্তারিত জানাতে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ধৃতের নাম সাব্বির আলম (২১)। তার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার রাজ্জাকটোলা এলাকায়। জেলা পুলিশ অফিসার রাম সাহার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করেই এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা গোপন সূত্রে খবর আসে যে ঝাড়খণ্ড থেকে একটি অস্ত্র পাচারকারী চক্র মালদার দিকে আসছে। সঙ্গে সঙ্গে জেলা পুলিশের একটি বিশেষ দল নৌ-চালক ও যাত্রীর বেশ ধরে কালিয়াচক থানার চরবাবুপুর এলাকায় পৌঁছায়। সেখান থেকে একটি যন্ত্রচালিত নৌকা নিয়ে তারা গঙ্গা নদী পার হয়ে ঝাড়খণ্ডের দিকে যায়। উল্লেখ্য, এই নদীপথ দিয়ে প্রতিদিন বহু মানুষ ঝাড়খণ্ড ও মালদার মধ্যে যাতায়াত করে।

পুলিশ জানায়, নদীর ওপারে নৌকা ভিড়তেই কয়েকজন সাধারণ যাত্রীর সঙ্গে কাঁধে ব্যাগ নিয়ে ওই যুবক নৌকায় ওঠে। নৌকায় তখন মাঝি ও যাত্রী সেজে ৫ থেকে ৬ জন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। মাঝ গঙ্গায় পৌঁছতেই সন্দেহভাজন যুবকের ব্যাগ তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। তল্লাশিতেই ব্যাগের ভেতর থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

পুলিশ সুপার আরও জানান, ধৃতের সঙ্গে ঝাড়খণ্ডের আরও দু’জন দুষ্কৃতীর থাকার কথা ছিল। তবে তারা কোনওভাবে পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি মালদার কোথায় এবং কার কাছে পাচার করার পরিকল্পনা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে বলেও জানিয়েছেন তিনি। গোটা ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন-'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল

Malda