/indian-express-bangla/media/media_files/2026/03/01/malda-police-drug-bust-brown-sugar-kaliachak-mothabari-raid-2026-03-01-16-10-37.jpg)
কোটি টাকার মাদক উদ্ধার
ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ। কয়েক কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল এক মাদক কারবারিকে। ঘটনা প্রসঙ্গে শনিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, শুক্রবার রাতে তারা বিশেষ সূত্রে নিষিদ্ধ মাদক তৈরির বেআইনি কারবার চলছে বলে খবর পান। সেই খবরের ওপর ভিত্তি করে কালিয়াচক এবং মোথাবাড়ি থানার পুলিশ যৌথভাবে রাত ৯টা নাগাদ মোথাবাড়ির আমলিতলা ফিল্ড এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। তবে এক মাদককারবারি পুলিশের জালে ধরা পড়ে। তার হেপাজত থেকে উদ্ধার হয় একটি কন্টেনার। সেই কন্টেনারে সাড়ে চার কেজির মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়।
পুলিশ তদন্তে জানতে পেরেছে, ধৃত মাদক কারবারির নাম কাইয়ুম সেখ। তার বাড়ি কালিয়াচক থানার কিসমতপুর এলাকায়। পুলিশ সুপার আরও জানান গত কয়েক মাস ধরে জেলা পুলিশ লাগাতারভাবে মাদক তৈরির আঁতুড় ঘর হিসেবে পরিচিত কালিয়াচকের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। সেই অভিযানের কারণে মাদক কারবারিরা বিভিন্ন পকেট এরিয়ায় ছড়িয়ে গিয়ে মাদকের বেআইনি কারবার চালানোর চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, রীতিমতো মনিপুর থেকে উপকরণ এবং প্রশিক্ষণ নিয়েই এই বেআইনি কারবার শুরু করেছিল ওই মাদক কারবারী। বিগত দিনে কালিয়াচক থেকে ধরা পড়া কয়েকজন মাদক কারবারীদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য জানতে পারে পুলিশ। এরপরই কালিয়াচক এবং মোথাবাড়ি থানার পুলিশের একটি বিশেষ দল রাতের অভিযান চালিয়ে বেআইনি ওই মাদক কারবারীর উৎপাদন কেন্দ্র থেকেই কায়ুমকে গ্রেপ্তার করে। বাগানের গভীর জঙ্গলে রীতিমতো ব্যাটারি চালিত লাইট ব্যবহার করেই চলছিল এই মাদকের কারবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুই মাসের ব্যবধানে মালদায় প্রায় ৮০ কেজির ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ।
এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রায় ৪০ জন। প্রতিটি ক্ষেত্রে দেখা গিয়েছে এই ব্রাউন সুগার তৈরির উপকরণ চোরা পথে মনিপুর থেকে আনার ব্যবস্থা করেছে দুষ্কৃতীরা । পাশাপাশি মাঝেমধ্যে আবার মনিপুরের মাদক কারবারীরা মালদা এসে নানা অছিলায় ব্রাউন সুগার তৈরির প্রশিক্ষণের দেওয়ার চেষ্টা চালিয়েছে। বিগত দিনে গ্রেপ্তারের ঘটনায় ধৃতদের মধ্যে মনিপুরেরও মাদক কারবারিরাও রয়েছে। তবে জেলা পুলিশ কোন কৌশলে একের পর এক এই মাদক কারবারীদের ধরপাকড় করছে সেই ফর্মুলা মনিপুর পুলিশকে বিশেষভাবে জানিয়েছে। পুলিশ মনে করছে এতে করে মনিপুরেও মাদক কারবারীদের দৌরাত্ম্য ঠেকানো সম্ভব।
আরও পড়ুন-নজরে ভবানীপুর, মমতার খাসতালুকে কত নাম বাদ চূড়ান্ত ভোটার তালিকায়? বিস্ফোরক তথ্য সামনে আনল কমিশন
আরও পড়ুন- ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ
আরও পড়ুন- গ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’
আরও পড়ুন-খামেনিকে কীভাবে হত্যা করা হয়েছিল? মার্কিন-ইজরায়েলর পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে
আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
আরও পড়ুন-ইরান হামলার পর ট্রাম্পের ভয়ঙ্কর হুমকি, বিশ্বজুড়ে ছড়াল অনিশ্চয়তার কালো মেঘ
আরও পড়ুন- 'ভবানীপুর ছেড়ে পালাবেন না', ৪৭ হাজার নাম বাদ হতেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us