Bangladeshi arrested: মালদা টাউন স্টেশনে রেল পুলিশের বড়সড় অভিযান, দুই বাংলাদেশি তরুণী-সহ গ্রেফতার ৩

Malda News: মালদা টাউন স্টেশনে আরপিএফের অভিযানে দক্ষিণ ভারত যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবতী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবৈধ প্রবেশ ও জিজ্ঞাসাবাদের জন্য জিআরপি ও পুলিশ আদালতে আবেদন করেছে।

Malda News: মালদা টাউন স্টেশনে আরপিএফের অভিযানে দক্ষিণ ভারত যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবতী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবৈধ প্রবেশ ও জিজ্ঞাসাবাদের জন্য জিআরপি ও পুলিশ আদালতে আবেদন করেছে।

author-image
Madhumita Dey
New Update
Malda train arrest  ,Bangladeshi girls arrested in train,  RPF Malda operation  ,Illegal entry Bangladesh Assam,  Malda news 2026,  Malda train news  ,Arrest in Shilchar-Bengaluru Express,  Migrant girls arrested West Bengal,  RPF crackdown Malda,মালদা ট্রেন গ্রেপ্তার,  দুই বাংলাদেশি যুবতী গ্রেপ্তার,  আরপিএফ অভিযান মালদা  ,অসম যুবক গ্রেপ্তার  ,মালদা টাউন স্টেশন খবর  ,ব্যাঙ্গালোর এক্সপ্রেস অভিযান,  অবৈধ প্রবেশ বাংলাদেশি যুবতী  ,মালদা পুলিশ সংবাদ,  রেল পুলিশের অভিযান

Malda train arrest: ফের মালদায় গ্রেফতার বাংলাদেশি।

দক্ষিণ ভারত যাওয়ার পথে শিলচর-কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে অভিযানের সময় মালদা টাউন স্টেশনের আরপিএফের হাতে দুই বাংলাদেশি যুবতীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।

Advertisment

ধৃতদের মধ্যে দুই যুবতীর নাম সাইমা আক্তার ও সৌমিয়া আক্তার। এদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ থানার কিশোরগঞ্জ এলাকায়। আর ধৃত যুবকের নাম ইমরান হোসেন। তার বাড়ি অসমের বড়োকালা থানার কোচর বাজারপাড়া এলাকায়।

মালদা টাউন স্টেশনে গভীর রাতে ট্রেনটি পৌঁছালে কর্তব্যরত আরপিএফ জেনারেল কামরায় নজরদারি চালান। সন্দেহজনক আচরণ লক্ষ্য করেই তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময়ই ধৃতদের সঙ্গে ঘটে আসল ঘটনা।

আরও পড়ুন- Kolkata fire: কলকাতার বিখ্যাত ভুটিয়া মার্কেটে ভয়াবহ আগুন, সারি দিয়ে থাকা শীতবস্ত্রের দোকান জ্বলে-পুড়ে খাক!

জিআরপি ও পুলিশ সূত্রে জানা গেছে, অসমের যুবক ইমরান হোসেন কাজের প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি যুবতীকে ওই রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করিয়েছিল। আগে থেকেই তিনজনের মধ্যে পরিচয় ছিল। এরপর ব্যাঙ্গালোর যাওয়ার পথে ট্রেনেই তারা ধরা পড়ে।

আরও পড়ুন-SIR: নির্বাচন কমিশনের WhatsApp নির্দেশে বিভ্রান্তি! বড়সড় ঝুঁকির মুখে ভোটাধিকার?

ধৃত তিনজনকে বৃহস্পতিবার মালদা টাউন স্টেশনে জিআরপির হাতে হস্তান্তর করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে জিআরপি ও ইংরেজবাজার থানার পুলিশ আবেদন জানিয়েছে। 

আরও পড়ুন- “পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না”, I-PAC দফতরে ED হানায় রেগে অগ্নিশর্মা মমতা!

জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, এই ধৃতদের সঙ্গে আরও অনুসন্ধান চলবে এবং কোনো অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হবে।

Malda Bengali News Bengali News Today Bangladeshi arrest