Bengal SIR: SIR আবহে সীমান্তে রুদ্ধশ্বাস অভিযান, বিরাট গ্রেফতারি

Bengal SIR: এসআরআই আবহের মধ্যে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হলো দুই বাংলাদেশী। শনিবার গভীর রাতে সীমান্তবর্তী কুম্ভিরা এলাকা থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

Bengal SIR: এসআরআই আবহের মধ্যে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হলো দুই বাংলাদেশী। শনিবার গভীর রাতে সীমান্তবর্তী কুম্ভিরা এলাকা থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Malda border arrest, Bangladeshi nationals caught, Vaishnavnagar police, India Bangladesh border, cow smuggling, SIR update, border crime, Kumbhira area, BSF vigilance, smuggling crackdown, illegal crossing, Malda news, Bangladeshi smugglers, SIR impact, border security

SIR আবহে সীমান্তে রুদ্ধশ্বাস অভিযান, বিরাট গ্রেফতারি

Bengal SIR: এসআইআর আবহের মধ্যেই সীমান্তে তৎপরতা বাড়ল। মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে শনিবার গভীর রাতে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম তাজেল হোসেন (২৩) ও মহম্মদ মোমিন (২৯)। এদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর এলাকায়। রবিবার ওই দুই অভিযুক্তকে মালদা আদালতে পেশ করা হয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ কুম্ভিরা এলাকায় অভিযান চালায়। সেখানকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালানোর পরিকল্পনা করছিল। কুম্ভিরা এলাকা থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র ৫০০ মিটার হওয়ায় চোরাচালানকারীরা প্রায়ই ওই পথ ব্যবহার করে থাকে।

পুলিশ জানিয়েছে, সীমান্তের ওই অঞ্চলের কয়েকটি অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই, যার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা গরু ও মোষ পাচারের কাজে লিপ্ত হচ্ছে। তবে বিএসএফের কড়া টহলদারি ও পুলিশের সক্রিয়তার ফলে অপরাধীরা প্রায়ই ধরা পড়ছে।

Advertisment

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা গত এক সপ্তাহ ধরে কুম্ভিরা এলাকার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। তারা স্বীকার করেছে যে, গরু ও মোষ পাচারের সঙ্গে যুক্ত ছিল। তবে সম্প্রতি এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে এলাকার বাড়তি পুলিশি নজরদারি দেখে তারা সীমান্তের ওপারে পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পুলিশি অভিযানে ধরা পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিক বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনের অনুমান, সীমান্তবর্তী এলাকায় আরও কিছু দুষ্কৃতী এভাবে আশ্রয় নিয়ে থাকতে পারে। তদন্তে সেই দিকেও নজর দিচ্ছে পুলিশ।

 আরও পড়ুন-  'সোনায় সোহাগা', বিয়ের মরসুমে সোনার দাম কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসির ঝলক

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই? SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে

 হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন

কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?

বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম

Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

Malda Bangladeshi