Malda News: “কান্না থামিয়ে দেব”, এই বলে মায়ের কোল থেকে একরত্তি শিশু নিয়ে চম্পট মহিলার

newborn kidnapping: এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই হাসপাতালে। সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন রোগী ও তাঁদের আত্মীয়রা।

newborn kidnapping: এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই হাসপাতালে। সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন রোগী ও তাঁদের আত্মীয়রা।

author-image
Madhumita Dey
New Update
Malda newborn kidnapping  ,11-day-old baby stolen  ,Bangitola hospital baby theft,  Mothabari hospital incident,  Woman steals newborn  ,CCTV captures baby thief , West Bengal child trafficking,  Government hospital security lapse,  Newborn missing case  ,Malda police investigation,মালদা শিশু চুরি  ,১১ দিনের কন্যা শিশু নিখোঁজ  বাঙ্গিটোলা সরকারি হাসপাতাল  মোথাবাড়ি হাসপাতাল ঘটনা  হাসপাতাল থেকে নবজাতক চুরি  সিসিটিভিতে ধরা শিশুচোর  শিশুচুরি চক্র  সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব  মালদা পুলিশ তদন্ত  কন্যা শিশুর সন্ধানে তল্লাশি

Malda News: সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি। ফুটেজে শিশু কোলে পালাতে দেখা যাচ্ছে এক মহিলাকে।

সরকারি হাসপাতালের আউটডোরে মায়ের কোল থেকে ১১ দিনের কন্যা শিশু চুরি করে পালালো এক দুষ্কৃতী। সোমবার দুপুরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা সরকারি গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায়। মেয়েকে খুঁজে না পেয়ে রীতিমতো হাসপাতাল চত্বরে অচৈতন্য হয়ে পড়েন ওই গৃহবধূ।

Advertisment

স্থানীয়রাই মাথায় জল দিয়ে ওই গৃহবধিকে সুস্থ করার চেষ্টা চালান। পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ মনিকা বিবি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেছে মধ্য বয়স্ক এক মহিলা শিশু চুরি করে নিয়ে পালাতে দেখা গিয়েছে, এমন একটি ছবিও পুলিশ সংগ্রহ করেছে। পাশাপাশি সেই ছবি আশেপাশের থানাগুলিতেও পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Weekend Trip: ‘গোপন সমুদ্র’ আর লুকিয়ে নেই! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর সি-বিচ উইকেন্ড ট্রিপে ঝড় তুলছে!

Advertisment

এমনকী মোথাবাড়ির বিভিন্ন এলাকা জুড়ে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রোগীর এক আত্মীয় বলেন, "ভর দুপুরে লোকজনের সামনে থেকে ১১ দিনের ওই কন্যা সন্তানকে চুরি করে পালালো এক মহিলা। তাহলে এতেই বোঝা যাচ্ছে এই হাসপাতালে কোন কিছুই সুরক্ষিত নয়। এখানে শিশু চুরির একটি চক্র কাজ করছে।"

আরও পড়ুন-Mamata Banerjee: প্রাইভেট কমপ্লেক্সে ভোটকেন্দ্র? “কেন? কেন? কেন?”, ক্ষুব্ধ মমতার কড়া চিঠি প্রধান নির্বাচন কমিশনারকে

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, অভিযোগের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু করা হয়েছে। আশেপাশের থানাগুলিকেও এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের সুলতানটোলা এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের এটি তৃতীয় কন্যা সন্তান । তার আগে ওদের নাবালক দুই ছেলেমেয়ে রয়েছে। আব্দুল পেশায় দিনমজুর । 

তার স্ত্রী মনিকা বিবি এদিন শ্বাসকষ্ট জনিত কারণ নিয়েই বাঙ্গিটোলা সরকারি গ্রামীণ হাসপাতালে আউটডোরে তার কন্যা সন্তানকে দেখাতে এসেছিলেন। সেখানেই তার বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু আচমকায় ওই শিশুটি কাঁদতে শুরু করে।  তখনই এক অচেনা মধ্যবয়স্ক মহিলা এসে মনিকার কোল থেকে ওই শিশুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা চালায়। এরপরই আচমকা শিশু নিয়ে উধাও হয়ে যায় ওই মহিলা। 

আরও পড়ুন-SIR fear death: “আমাকে বাংলাদেশে পাঠাবে!” আতঙ্কে ঘুম হারাম! শেষমেশ ঝরে গেল আরও এক প্রাণ

পুলিশকে অভিযোগে গৃহবধূ মনিকা বিবি বলেন, "মেয়ের ঠান্ডা লেগেছিল। শ্বাসকষ্টে ভুগছিল। ওর মাত্র ১১ দিন বয়স হয়েছে। ডাক্তার দেখানোর সময় খুব কান্নাকাটি করছিল। একজন অচেনা মহিলা আমাকে বলেছিল কোলে নিয়ে মেয়ের কান্না থামিয়ে দেবে। ওই মহিলা আমার মেয়েকে কোলে নেয়। সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কথা বলতে যাই। এরপরেই আমার কন্যা সন্তানকে নিয়ে উধাও হয়ে যায় ওই মহিলা।" 

ওই কন্যা শিশুর এক কাকা আশরাফুল হক বলেন, "সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে, যার জন্য এদিন এমন ঘটনা ঘটল। এখানে যে বাচ্চা চুরির চক্র সক্রিয় রয়েছে তা কে জানতো। পুলিশকে জানিয়েছি।" এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি থানা সংলগ্ন এলাকায় রয়েছে গঙ্গা নদীর ওপারে ঝাড়খন্ড রাজ্য। আর এক পাশে কালিয়াচক। দুটি এলাকাতেই নজরদারি চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজে ওই মহিলার চেহারা দেখা গিয়েছে। 

আরও পড়ুন- Kolkata News: ধর্মতলায় ধুন্ধুমার! এসএলএসটি চাকরিপ্রার্থীদের মিছিলে অগ্নিগর্ভ কলকাতা

ওই মহিলার ছবি আশেপাশের থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদার মুখ্য-স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছেন, কীভাবে এই ঘটনাটি ঘটলো অবশ্যই সেটি পুলিশ তদন্ত করে দেখছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। 

crime Malda Bengali News Today west bengal latest news