Mamata Banerjee: 'দাঙ্গা বাধানোর ছক BJP-র', বেলডাঙার অশান্তি ও SIR ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

SIR Hearing Controversy: এসআইআর শুনানি ঘিরে বিশৃঙ্খলা ও ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় কেন্দ্র ও বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, মালদহ থেকে মুর্শিদাবাদ, কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে?

SIR Hearing Controversy: এসআইআর শুনানি ঘিরে বিশৃঙ্খলা ও ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় কেন্দ্র ও বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, মালদহ থেকে মুর্শিদাবাদ, কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee: 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যজুড়ে এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় বিজেপিকে তীব্র নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলায় অশান্তি ও দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে গেরুয়া শিবির।

Advertisment

বেলডাঙায় বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বেলডাঙার এক পরিযায়ী শ্রমিককে 'বাংলাদেশি' সন্দেহে খুনের অভিযোগে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। জাতীয় সড়ক ও রেল অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের পরিজন ও প্রতিবেশীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা জানেন বেলডাঙায় কাদের প্ররোচনা রয়েছে। এ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না।"

আরও পড়ুন- Mukul Roy: স্বস্তিতে মুকুল রায়, বিধায়ক পদ খারিজের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

SIR শুনানি নিয়ে ক্ষোভ

ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর শুনানি নিয়ে রাজ্যে যে ক্ষোভের পাহাড় তৈরি হয়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সংখ্যালঘুদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। একতরফাভাবে কাউকে তালিকা থেকে বাদ দেওয়া যায় না। আদিবাসী, মতুয়া এবং রাজবংশীদেরও বাদ দেওয়া হয়েছে।" তিনি আরও দাবি করেন, "গত দুই মাসে হোয়াটসঅ্যাপে ২০০ বার নোটিশ পাঠানো হয়েছে। বিএলও-রা (BLO) প্রচণ্ড চাপের মধ্যে কাজ করছেন। এই প্রক্রিয়ার জট ও আতঙ্কে ইতিমধ্যেই প্রায় ১০০ জন মারা গিয়েছেন। এটি একটি সাংঘাতিক পরিস্থিতি।"

আরও পড়ুন-Todhey: হিমালয়ের কোলে নির্জন স্বর্গ! ডুয়ার্সের পর্যটনে নতুন চমক অফবিট গ্রাম ‘টোডে’

BJP-কে নিশানা ও শান্তির আবেদন

মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনে জিততে পারবে না জেনেই বিজেপি রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, "মালদহে শুধু একটি সম্প্রদায়ের ৯০ হাজার মানুষকে নোটিশ ধরানো হয়েছে। বিজেপি এবং নির্বাচন কমিশন মিলেই এটা করছে। অন্য কোনো রাজ্যে এমনটা হচ্ছে না, শুধু বাংলাকেই টার্গেট করা হয়েছে।"

আরও পড়ুন- বাংলার শ্রমিক বলেই কি টার্গেট? ঝাড়খণ্ডে ফেরিওয়ালার রহস্যমৃত্যু, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ

বিক্ষুব্ধ মানুষদের উদ্দেশ্যে শান্ত থাকার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সংখ্যালঘুদের বলব, পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে আমরা সেটা মাথায় রেখেছি। আমরা মামলা করেছি এবং পরিবারগুলোর পাশে আছি। আপনারা দয়া করে শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন।"

Bengali News Bengali News Today Beldanga Road Blockade Beldanga controversy Jharkhand Lynching Case SIR Hearing Controversy Mamata Banerjee