/indian-express-bangla/media/media_files/2025/12/30/west-bengal-live-news-2025-12-30-19-19-20.jpg)
"যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন", ভোটের আগে বড় ঘোষণা মমতার।
ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ঘটে চলা একের পর এক হামলার ঘটনা প্রসঙ্গে আজ বাঁকুড়ার সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। মমতা এদিন অমিত শাহকে নিশানা করে বলেন, "বাংলায় যখন আসেন কি খান আমার দেখতে ইচ্ছা করে। বাংলার খাবার আবার ওদের ভালোলাগে না। বাংলার মেয়েদের ঘরের খাবার খেয়েছেন? বাংলার খাবারের যা স্বাদ তা আর কোথাও নেই। হোটেল থেকে কিনে আনলেন তফসিলি বাড়িতে খেয়ে বললেন আমি তফসিলি বাড়িতে খেয়েছি। আর আজ সেই নমশুদ্র মতুয়া, রাজবংশী, হিন্দু, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে'।
ভাষণের শুরুতেই SIR ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। "এসআইআরের শুনানিতে বৃদ্ধদের ডাকা হচ্ছে। গরীব মানুষদের অযথা হয়রানি করা করা হচ্ছে", অভিযোগ মমতার। BLA-এ দের শুনানিতে কেন ঢুকতে দেবে না, সেই প্রশ্ন তুলে কমিশনকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। বাঁকুড়ার সভা থেকে মমতা এদিন বলেন, 'SIR মানে সর্বনাশ, দেড় কোটি লোককে বাদ দিতে মাত্র দেড় দিন? এটা বড় কেলেঙ্কারি'। অমিত শাহের পদত্যাগের দাবিতেও এদিন সরব হন তৃণমূল নেত্রী।
রাজ্যে এখনও পর্যন্ত SIR-এর কারণে ৫৮-৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল নেত্রী বলেন, 'ওদের চোখ দেখলেই ভয় করে'। SIR-এ ৫৪ লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়েও কমিশনকে নিশানা। যাদের নাম বাদ গেছে তাদের ফের আবেদন করার পক্ষে সওয়াল তৃণমূল নেত্রীর। যাদের নাম বাদ গিয়েছে তাদের ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিল-আপ করার আবেদন করেন তিনি।
"ড্রাফট লিস্টে নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নাম থাকবে কোন গ্যারান্টি নেই। ওরা নাম কাটার চেষ্টা করছে"। অভিযোগ মমতার। "SIR করতে ২ বছর লাগে। ভোট আসছে দেখে তড়িঘড়ি ২ মাসে SIR"! কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, "ক্ষমতায় আছো বলে এসব করছো, বড়বড় কথা বাংলার মানুষকে শুনতে হবে... রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের কথা জানেন...আমি জনতার আদালতে যাবো, আপনাকে দেবে বাংলার মানুষ দেবে ঘেঁচু"।
মানুষ যাতে ভোট দিতে না পারে তার চক্রান্ত চলছে বলে এদিন অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। মতুয়াদের নাম বাদ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি। SIR-এ মৃত ৫৭ জনের স্মৃতিতে জেলায় জেলায় শহীদবেদীর ঘোষণা মমতার। AI দিয়ে ৫৪ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "হিয়ারিংয়ে গিয়ে একবার না পেলেই নাম বাদ"। কেন্দ্র কমিশনকে একযোগে নিশানা তৃণমূল নেত্রীর।
১০০ দিনের কাজের নাম বদল নিয়ে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, "বাংলাতেই এবার ১০০ দিনের কাজ দেবে সরকার। আমরা ভিক্ষার দান চাই না। আমরা জীবন চাই আর ওরা চায় মৃত্যু। বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, 'এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে। এরা বিধর্মী'।
ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় সরব হয়ে বিজেপিকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। মমতা বলেন, 'বাংলাতেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের'। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, কেবল বাংলাতেই অনুপ্রবেশ, তাহলে পহেলগাঁও, দিল্লি কে করেছিল? অসম, উত্তর প্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে। আমাকেও বলে বাংলাদেশি"।
মমতা এদিন বলেন, “ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা। বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। বিশ্বাসঘাতকদের একটিও ভোট নয়"। "যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন", ভোটের আগে বড় ঘোষণা মমতার।
আরও পড়ুন- “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us