/indian-express-bangla/media/media_files/2025/11/09/mamata-banerjee-3-2025-11-09-13-35-43.jpg)
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee: মালদার গাজোলে বুধবারের জনসভা থেকে ফের কেন্দ্রীয় সরকারকে আবারও তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, “মানুষের ওপর জুলুম চাপিয়ে ভোট দখলের চেষ্টা করলে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হবে।” এরই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প নিয়েও বেশ কিছু কথা বলেছেন।
নদী ভাঙন নিয়ে কেন্দ্রকে তোপ:
সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “ফারাক্কার ড্রেজিং হয় না। ভাঙন রোধে কেন্দ্র কিছুই করেনি। মালদা ও মুর্শিদাবাদে নদী ভাঙন আজ সবচেয়ে বড় সমস্যা। রাজ্য ২০০ কোটি টাকা দিয়েছে। আমি ভোট চাইতে আসিনি, মানুষের দুশ্চিন্তার সময়ে পাশে দাঁড়াতে এসেছি।”
আরও পড়ুন- WB primary teachers scam verdict live: প্রাথমিকে ৩২ হাজার চাকরি থাকবে না যাবে? আজই ফয়সালা হাইকোর্টে
SIR ইস্যুতে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী:
বর্তমান রাজনৈতিক আবহে SIR নিয়ে মানুষের আতঙ্ক প্রসঙ্গে মমতা বলেন,
“এসআইআর-এর নামে ভোট বন্দি, গণবন্দি, লজ্জা করে না? বাংলায় কথা বললেই সবাই বাংলাদেশি? বাংলায় ৩৯ জন এস আই আর-এর জন্য মারা গিয়েছেন।” তিনি অভিযোগ করেন, সার্ভার ডাউন করে রাজ্যকে পরিকল্পিতভাবে বিড়ম্বনায় ফেলার চেষ্টা চলছে।
আরও পড়ুন- CV Ananda Bose: অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
বিজেপিকে কড়া বার্তা:
বিজেপিকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “সারা দেশ দখল করেও লজ্জা হয় না? মানুষ ক্ষমা করবে না। আজ ক্ষমতায় আছো, কাল থাকবে না।” এছাড়াও তিনি অভিযোগ করেন, “রাজ্যের টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। বাংলা জানে, বাংলার মানুষ দেখছে।”
আরও পড়ুন-CV Ananda Bose: অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীসহ প্রকল্পের সুবিধা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী:
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, ভবিষ্যতে আরও কিছু হয়তো হতে পারে। কিন্তু এখন যেটুকু আছে, সেটুকুই বলছি। ৪৪ লক্ষ ছাত্রছাত্রী সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে। সবুজ সাথীর জন্য বরাদ্দ ৬৮ কোটি টাকা।"
ওয়াকফ আইন নিয়ে তিনি বলেন, “ওয়াকফ আইন আমি করিনি, কেন্দ্র করেছে। ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। বিজেপির কাছে হিন্দুত্ব শিখব না। জগন্নাথ ধাম আমরাই করেছি, মহাকাল মন্দির আমরাই করছি।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “উন্নয়ন থামানোর জন্য ৬ মাস আগে থেকে রাজ্যকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে। এসআইআর করছে, প্রশাসনিক কাজ আটকে দিচ্ছে।” গাজোলের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের স্বার্থে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us