Mamata Banerjee: দিল্লিতে মমতাকে রুখতে 'ব্ল্যাক কার্পেট'? বঙ্গভবনে পুলিশি ঘেরাও নিয়ে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee Delhi Visit:বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, তার আগেই দিল্লির বঙ্গভবনে পুলিশের কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর জেরে বাংলায় ১৫০ জনের মৃত্যুর অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Delhi Visit:বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, তার আগেই দিল্লির বঙ্গভবনে পুলিশের কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর জেরে বাংলায় ১৫০ জনের মৃত্যুর অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Delhi Visit 2026  ,Banga Bhawan Delhi Police Row  ,Mamata Abhishek CEC Meeting  ,SIR controversy West Bengal,  TMC protest in Delhi,Delhi Police Banga Bhawan security,  Mamata Banerjee on SIR deaths,  Central police vs Mamata Banerjee,  Election Commission of India TMC meeting,  Political clash in Delhi Banga Bhawan,মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর  ,বঙ্গভবন দিল্লি পুলিশ বিতর্ক  ,নির্বাচন কমিশন মমতা বৈঠক,  এসআইআর (SIR) মৃত্যু বিতর্ক,  অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি,বঙ্গভবনে পুলিশি তল্লাশি,  মমতা বনাম অমিত শাহ দিল্লি  ,ভোটার তালিকা সংশোধন প্রতিবাদ  ,তৃণমূল প্রতিনিধি দল নির্বাচন কমিশন,  দিল্লির বঙ্গভবনে কড়া নিরাপত্তা

Mamata Banerjee Delhi Visit: দিল্লিতে বঙ্গভবনের সামনে পুলিশের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও একবার কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে সোমবার বিকেল চারটেয় দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকের আগেই দিল্লির বঙ্গভবন ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত অন্য মাত্রা নিল।

Advertisment

বঙ্গভবনে পুলিশি 'তল্লাশি', বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এদিন সকাল থেকেই দিল্লির বঙ্গভবন চত্বর কার্যত দুর্গের চেহারায় মুড়ে দেয় দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বঙ্গভবনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে তিনি বলেন, “সকাল থেকে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বঙ্গভবন ঘিরে রেখেছে। ওরা ঘরে ঘরে গিয়ে দেখছে কে এসেছে। এটা ওরা করতে পারে না। অমিত শাহ বাংলায় গেলে আমরা রেড কার্পেট বিছিয়ে দিই, আর আমরা এলে ব্ল্যাক কার্পেট?”

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই বড় মোচড়! বাংলা ভাগের দাবিতে সুর চড়ালেন BJP-র সাংসদ

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, পুলিশি সক্রিয়তার কারণে ভেতরে থাকা মানুষজন আতঙ্কে ভুগছেন। তিনি স্পষ্ট জানান, বঙ্গভবনে এভাবে তল্লাশি চালানোর কোনো অধিকার দিল্লি পুলিশের নেই।

আরও পড়ুন-West Bengal News Live Updates: আজ থেকেই শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীদের সাহায্যে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের

"দেশের কেউ না লড়লেও আমি লড়ব"

এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে বাংলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসআইআর-এর নামে ষড়যন্ত্র চলছে। দেশের কেউ না লড়লেও আমি একাই লড়ব।” প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁদের অনেককেই দিল্লি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার সেই শোকাতুর পরিবারগুলোকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

আরও পড়ুন-Weekend trips: তাজমহলের চেয়েও সুন্দর সূর্যোদয়! কলকাতার কাছে তাকলাগানো এই সাগরপাড় দেখে পাগল পর্যটকরা!

বিকেলেই নির্বাচন কমিশনে মেগা বৈঠক

আজ বিকেল চারটেয় তৃণমূলের একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন মমতা ও অভিষেক। ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় যে অস্থিরতা তৈরি হয়েছে এবং মানুষের অধিকার খর্ব করার যে চেষ্টা চলছে, সেই অভিযোগই কমিশনের কাছে জানাবেন তাঁরা।

tmc Delhi Police SIR protest Mamata Banerjee Delhi Visit