/indian-express-bangla/media/media_files/2025/03/05/LsKQrcvzIUe62gX5k5l7.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Bengal Silicon Valley project: শিল্প সম্মেলনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিল্প ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে কিছু মহল রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় শিল্পের কোনও সম্ভাবনা নেই, এই ধারণা সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্যপ্রণোদিত।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই। বরং ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়াই উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি জানান, এক সময় রাজ্যে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতো, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলছে। তাঁর দাবি, রাজ্যে বেকারত্ব প্রায় ৪০ শতাংশ কমেছে এবং ইতিমধ্যেই প্রায় ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
শিল্প ও পরিকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, বাংলা এখন এশিয়ার অন্যতম বৃহৎ লজিস্টিক হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেউচা-পাচামিতে কাজ শুরু হয়ে গিয়েছে এবং পুরুলিয়ার ‘জঙ্গল সুন্দরী’ প্রকল্পও এগোচ্ছে। পাশাপাশি তিনি জানান, রাজ্যের ‘সিলিকন ভ্যালি’ প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি।
পর্যটন শিল্পের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার ট্যুরিজম গোটা দেশকে পথ দেখাচ্ছে।" ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বলেও তিনি জানান। এছাড়াও শিলিগুড়িতে মহাকাল মন্দির খোলার কথাও ঘোষণা করেন তিনি।
সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রীর মতো একাধিক প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
আরও পড়ুন-ভোটে হুমায়ুন-নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই? সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বিরাট থাবা? ল্যাজেগোবরে তৃণমূল?
কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পের জন্য রাজ্য প্রাপ্য অর্থ পাচ্ছে না। ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তনের উদ্যোগের বিরুদ্ধেও তিনি সরব হন। তাঁর বক্তব্য, জাতির জনককে ভুলে যাওয়ার প্রবণতার কারণেই এই নাম বদল নিয়ে এত তৎপরতা দেখা যাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us