SIR নিয়ে এবার নবান্ন থেকে গেল নির্দেশ, জেলাশাসকদের কী বিশেষ বার্তা মমতার?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Bhai Phonta, Bengali Chief Minister song, Bhai Phonta 2025, Mamata social media post, Mamata Banerjee creative work, Bengali festival song, Bhai Dooj wishes, Mamata Banerjee music, tribute to Sunil Gangopadhyay, Mamata new song release,মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা গান, বাংলার মুখ্যমন্ত্রী গান, ভাইফোঁটা ২০২৫, মমতা সোশ্যাল মিডিয়া পোস্ট, মমতা সৃজনশীলতা, বাংলার উৎসব গান, ভাইফোঁটার শুভেচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় শ্রদ্ধা, নতুন গান প্রকাশ মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সুর ও লেখা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “লজিক্যাল ডিসক্রেপ্যান্সি”-র নামে সাধারণ মানুষকে যেন কোনওভাবেই হয়রানি করা না হয়, সে বিষয়ে জেলা শাসকদের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। 

Advertisment

বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত

মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সভাপতিত্বে জেলা শাসকদের নিয়ে চলা একটি বৈঠকে আচমকাই যোগ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার জেলা শাসকরা। এক শীর্ষ আধিকারিকের মতে, মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, SIR সংক্রান্ত সমস্ত শুনানি সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ীই করতে হবে এবং তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’-র অজুহাতে কাউকে অযথা ভোগান্তিতে ফেলা চলবে না।

মুখ্যমন্ত্রী জানান, মাঠপর্যায়ে SIR প্রক্রিয়া কার্যকর করতে গিয়ে বহু মানুষ সমস্যার মুখে পড়ছেন। তাই এই বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার নির্দেশ দেন তিনি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, সুপ্রিম কোর্ট যে নথিগুলিকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে, সেগুলি শুনানির সময় কোনও ব্যতিক্রম ছাড়াই গ্রহণ করতে হবে। পাশাপাশি, নথি জমা নেওয়ার পর আবেদনকারীদের রসিদ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে জেলা শাসকদের নির্দেশ দেন তিনি।

 উত্তাল সন্দেশখালি, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাংচুর, তৃণমূলকে নিশানা বিজেপির

নির্ধারিত দিনে যারা শুনানিতে হাজির হতে পারবেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, নির্বাচন কমিশনের কাজ চলবে, তবে সেই প্রক্রিয়ার কারণে রাজ্যের উন্নয়নমূলক কাজ যেন কোনও অবস্থাতেই ব্যাহত না হয়।

এদিন মুখ্যমন্ত্রী জেলা শাসকদের উদ্দেশে বলেন, সরকারি আধিকারিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে এবং আইন মেনে দায়িত্ব পালন করলে সরকার পূর্ণ সমর্থন দেবে।

মাঝ আকাশে ভয়ঙ্কর বিপদের মুখে মার্কিন প্রেসিডেন্ট, কোনও মতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন ট্রাম্প

mamata SIR