Mamata Banerjee: 'সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে', SIR নিয়ে ফের জাতীয় নির্বাচন কমিশনে চিঠি মুখ্যমন্ত্রীর

SIR controversy: এসআইআর প্রক্রিয়ার ত্রুটি ও যান্ত্রিক যাচাইয়ের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার কেড়ে নেওয়া ও ‘নথি নট ফাউন্ড’ বিতর্কে কমিশনের দৃষ্টি আকর্ষণ তাঁর।

SIR controversy: এসআইআর প্রক্রিয়ার ত্রুটি ও যান্ত্রিক যাচাইয়ের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার কেড়ে নেওয়া ও ‘নথি নট ফাউন্ড’ বিতর্কে কমিশনের দৃষ্টি আকর্ষণ তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, SIR controversy, Election Commission India, Gyanesh Kumar, voter list revision, Special Intensive Revision, voter rights, constitutional rights, West Bengal politics, Mamata letter to EC, SIR process error,মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর বিতর্ক, জাতীয় নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার, ভোটার তালিকা সংশোধন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন, ভোটাধিকার, সাংবিধানিক অধিকার, পশ্চিমবঙ্গ রাজনীতি, নির্বাচন কমিশনে মমতার চিঠি, এসআইআর পদ্ধতির গলদ

SIR controversy: ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া ঘিরে ফের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি পাঠিয়ে একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, যান্ত্রিক ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে এসআইআর চালানো হচ্ছে, যার জেরে বহু যোগ্য ভোটার তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisment

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পরীক্ষার সময় বহু ক্ষেত্রেই ‘নথি নট ফাউন্ড’ বলে চিহ্নিত করা হচ্ছে আবেদনকারীদের। অথচ ভোটাররা যোগ্যতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি জমা দিলেও তা গ্রহণ করা হচ্ছে না বা প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং তা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে ED, মুখ্যমন্ত্রী থেকে ডিজি, সবার নাম মামলায়, আইপ্যাক কাণ্ডে উত্তাল রাজনীতি

মুখ্যমন্ত্রীর মতে, এসআইআর-এর নামে যেভাবে তথ্য যাচাই করা হচ্ছে, তাতে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা বাড়ছে। তিনি দাবি করেছেন, সংবিধান প্রদত্ত ভোটাধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বর্তমান পদ্ধতিতে সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। চিঠিতে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, প্রযুক্তিনির্ভর ও যান্ত্রিক যাচাইয়ের বদলে মানবিক ও বাস্তবসম্মত পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন।

আরও পড়ুন-Kolkata News: রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

এটাই প্রথম নয়। এর আগেও জাতীয় নির্বাচন কমিশনের কাছে চারটি চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবারই তিনি এসআইআর প্রক্রিয়ার ত্রুটি, মাঠপর্যায়ের বাস্তব সমস্যা এবং সাধারণ মানুষের হয়রানির কথা তুলে ধরেছেন। তবু অভিযোগ, সেই বিষয়গুলিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে কোনওভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করা চলতে পারে না। তাঁর দাবি, কমিশনকে অবিলম্বে এই প্রক্রিয়া পর্যালোচনা করে সংশোধন করতে হবে, যাতে কোনও যোগ্য নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

আরও পড়ুন-শ'য়ে শ'য়ে মৃত্যু, বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান, আমেরিকাকে পালটা হুমকি খামেনির

চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন, এসআইআর পদ্ধতিতে যে গলদ ও অসঙ্গতি দেখা দিচ্ছে, তা দ্রুত সংশোধন করা হোক। নচেৎ, রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো ও ভোট ব্যবস্থার উপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

Mamata Banerjee kolkata news Bengali News Today Election Commission of India SIR