Mamata Banerjee: SIR ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে মমতার হুঙ্কার, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

Gangasagar Bridge: গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। SIR ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Gangasagar Bridge: গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। SIR ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee IPAC office,  ED raid IPAC Kolkata  ,Mamata Banerjee ED allegation,  Vote strategy theft allegation,  IPAC Prateek Jain ED raid  ,Salt Lake Sector V ED raid  ,Mamata Banerjee press statement  ,BJP vs TMC controversy  ,ED raid political strategy,  West Bengal election controversy,মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিস  ,আইপ্যাক অফিসে ইডি হানা,  ইডি অভিযানের অভিযোগ  ,ভোটের স্ট্র্যাটেজি লুট  ,প্রতীক জৈন আইপ্যাক  ,সল্টলেক সেক্টর ফাইভ  ,মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক  ,বিজেপি বনাম তৃণমূল  ,ইডি রাজনৈতিক হস্তক্ষেপ  ,পশ্চিমবঙ্গ নির্বাচন বিতর্ক

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা মুখে কথা বলি না, কাজ করে দেখাই। ওরা মিথ্যাবাদী, দুরাচার আর অত্যাচার করাই ওদের কাজ।” একই সঙ্গে SIR (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) ইস্যুতে ফের একবার কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Advertisment

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ আমাদের উন্নয়নের পাঁচালীকে ব্যঙ্গ করে ব্যাঙমা পাঁচালী বলছে। আমি কথা বলব না, কথা বলবে আমার প্রকল্প।” তাঁর দাবি, রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পই সব সমালোচনার জবাব দেবে। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর সরকারের মূল লক্ষ্য।

আরও পড়ুন- West Bengal news live Updates: সরস্বতী মূর্তি ভাংচুর, নীতির প্রশ্নে রাজ্য সরকারকে তুলোধোনা শুভেন্দুর

SIR ইস্যুতে সরাসরি বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, “৮৫-৯০ বছরের বয়স্ক মানুষ, যাঁরা নাকে অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। এমনকি গর্ভবতী মহিলাদেরও হাজিরা দিতে বলা হচ্ছে। এই অবস্থাতেও কি তাঁদের প্রমাণ করতে হবে তাঁরা এ দেশের নাগরিক কিনা?” মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই ধরনের পদক্ষেপ কি মানবিক?

আরও পড়ুন-Indian Railways: অনলাইন টিকিটে বড় রদবদল! বন্ধ হচ্ছে UTS, নিত্যযাত্রীদের জন্য নতুন অ্যাপ আনল রেল

এদিন তিনি আরও দাবি করেন, SIR প্রক্রিয়ার কারণে গত দু’মাসে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এতগুলো মানুষ মারা গেল, তাতে কি কারও হৃদয় কাঁদে না? যারা মানুষের নাম কাটছে, তাদের নিজেদের বাবা-মায়ের সার্টিফিকেট আছে?” তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, “পশ্চিমবঙ্গকে বিনাশ করার ক্ষমতা কারও নেই।”

নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিয়ের পর পদবি পরিবর্তন করলে বা বাসস্থানের ঠিকানা বদলালে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, “এটা কি অন্যায় নয়?” এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন-Suvendu Adhikari: ‘অস্বস্তিকর সত্য আড়াল করতেই আপত্তি’, SIR নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর, কমিশনে চিঠি

সবশেষে মুখ্যমন্ত্রী জানান, SIR ইস্যুতে আইনি লড়াই আরও জোরদার করা হবে। তিনি বলেন, “আগামীকাল কোর্ট খুলবে, আমরা আদালতে যাব। প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, SIR ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর অবস্থানেই রয়েছে।

supreme court tmc bjp CM Mamata banerjee SIR South 24 Parganas news