/indian-express-bangla/media/media_files/2026/01/21/mamatay-banerjee-ipac-file-mithun-chakraborty-claims-west-bangladesh-plan-2026-01-21-13-01-43.jpg)
বিস্ফোরক মিঠুন
ইডির তল্লাশির সময় আই-প্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফাইল নিয়ে বেরিয়ে যান। এই ঘটনা ঘিরে রাজ্যে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে । গত ৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী যে ফাইলটি সঙ্গে নিয়ে যান, তাতে কী তথ্য ছিল তা এখনও ইডি স্পষ্টভাবে জানাতে না পারলেও, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ওই ফাইলের বিষয়বস্তু নিয়ে 'বিস্ফোরক' দাবি করেছেন।
আরও পড়ুন- বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত
মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির ‘পরিবর্তন সংকল্প’ সভা থেকে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, “ঘটনার পিছনে বড় কারণ রয়েছে। কীভাবে পশ্চিম বাংলাকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানো হবে, তারই পরিকল্পনা ছিল ওই ফাইলে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে।
ভাতারের সভা মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “আপনি বলেন ‘খেলা হবে’। বড় খেলা হবে। আগের নির্বাচনে বিজেপিদের মেরেছেন, ঘরছাড়া করেছেন, গণহত্যা করেছেন। এবার কী করবেন? গলা কাটবেন, ফাঁসিতে ঝোলাবেন? মনে রাখবেন, এবার আপনি একা খেলবেন না, আমরাও খেলব। পেনাল্টিতে কীভাবে গোল করতে হয় সেটাও দেখাব।” তবে ‘পেনাল্টিতে গোল’ কথাটির ব্যাখ্যা তিনি দেননি।
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশের জের! ফের পিছোবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ?
এদিন মিঠুন চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে সব হিন্দুদের এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “রাজনৈতিক বিভেদ ভুলে সমস্ত হিন্দুদের তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। সবাই এক ছাতার তলায় এসে লড়ুন, তাহলেই বুঝবেন খেলা কাকে বলে।” ‘বিবেকধারী হিন্দুদের’ উদ্দেশে তাঁর বক্তব্য, “এই সরকারের পতন ঘটাতে হলে সবাইকে একসঙ্গে লড়তে হবে। বাঙালিত্ব ও হিন্দুত্ব বাঁচাতে একজোট হওয়া জরুরি। কথা দিয়ে গেলাম এবার সরকারের পতন হবেই।”
সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে মিঠুন চক্রবর্তী আরও বলেন, “রাজ্যটাকে ‘পশ্চিম বাংলাদেশ’ করার স্বপ্ন দেখছেন? কিন্তু মনে রাখবেন, আমার মতো লোক যতদিন বেঁচে থাকবে এবং শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন ‘কোহি মাই কি লাল ইসকো পশ্চিম বাংলাদেশ নেহি বানা সকতা’।” ইডির তল্লাশির সময় ফাইল নিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেন, “বালি, কয়লা,চাকরি সব চুরির হিসাব কি ওই ফাইলে ছিল? ৫০ বছর ফিল্ম লাইনে থেকেও এত কোটি টাকা নিজের চোখে দেখিনি। সব চুরি ধরা পড়ে যাবে বলেই কি ফাইল নিয়ে চলে গেলেন?”
আরও পড়ুন- মন্ত্রীর রোষানলে সিপিএম, সভা চলাকালীন মাইক কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়
মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য ও অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us