/indian-express-bangla/media/media_files/2025/11/09/mamata-banerjee-3-2025-11-09-13-35-43.jpg)
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও যান। ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
আইপ্যাক অফিস থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের একটি অথরাইজড টিম। তাঁর অভিযোগ, ইডি অফিসের সমস্ত টেবিল ফাঁকা করে কাগজপত্র নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, “এর মানে আমার দলের সমস্ত তথ্য ও ভোটের স্ট্র্যাটেজি ট্রান্সফার করা হয়েছে। এটা সরাসরি ক্রাইম। ইডির যদি কোনও নথি দরকার থাকত, তারা আমাদের অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে নিতে পারত।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইডি দলের রাজনৈতিক ও নির্বাচনী নথি বাজেয়াপ্ত করে কার্যত ভোটের রণকৌশল লুট করেছে। তিনি বলেন, “আমরা একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল। আমরা ইনকাম ট্যাক্স দিই। মানি পাওয়ার, মাসেল পাওয়ার ব্যবহার করে আমাদের হয়রানি করা হচ্ছে। সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে।”
ইডির ভূমিকা নিয়ে আরও ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোর ছ’টা থেকে ফাঁকা অফিসে তল্লাশি চালানো হয়েছে এবং ফরেনসিক টিম এনে ল্যাপটপ থেকে নথি ট্রান্সফার করা হয়েছে। তাঁর বক্তব্য, “আমি মনে করি অপরাধ করেছে ইডি।”
এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি গণতন্ত্রের সবচেয়ে বড় খুনি। সাহস থাকলে ভোটে লড়ুন।” সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “এসআইআর-এর জন্য রাজ্যে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? এসআইআর-এর নামে বেছে বেছে প্রায় দেড় কোটি মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। ফর্ম ৭ ও ফর্ম ৮ পূরণের আগেই নাম বাদ দেওয়া হচ্ছে।”
মমতার আরও অভিযোগ, “আমার হার্ডডিস্ক, রাজনৈতিক নথি এবং আর্থিক কাগজপত্র সব নিয়ে গেছে। বাংলা জিততে চাইলে রাজনৈতিকভাবে লড়ুন।” বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা করি, সেটা কি ঠিক হবে?”
আরও পড়ুন- 'দলের নথি হাইজ্যাকের চেষ্টা', ইডির বিরুদ্ধে গর্জে উঠে অমিত শাহকে নিশানা মমতার
শেষে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও সব সহ্য করছি। সৌজন্যতা দেখাচ্ছি, কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না। নির্বাচনী রণকৌশল হাতিয়ে নেওয়া হয়েছে। তথ্য লুট, ভোটার লুট, বাংলাকেও লুট করা হচ্ছে। এটা কি অপরাধ নয়? এটা কি গণতন্ত্রের হত্যা নয়?”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us