'এটা বাংলা উত্তর প্রদেশ নয়', ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় গর্জে উঠলেন মমতা

মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলার মনিষীদের অপমান করছে। তিনি বলেন, “রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হচ্ছে, তাঁর মূর্তি ভাঙা হচ্ছে। বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দা’ বলে অপমান করা হচ্ছে,”।

মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলার মনিষীদের অপমান করছে। তিনি বলেন, “রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হচ্ছে, তাঁর মূর্তি ভাঙা হচ্ছে। বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দা’ বলে অপমান করা হচ্ছে,”।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Cooch Behar rally, Ras Mela ground, Trinamool Congress, BJP attack, 100 days work dues, pending funds, Rs 51,617 crore, Rajbanshi community, Panchanan Barma, Lakshmi Bhandar scheme, Karmashree scheme, SIR issue, NRC controversy, Bengal vs BJP politics, West Bengal Election 2026, Centre-state conflict, Modi Bankim remark, Bengal icons insult, political rally speech

২৬-এর নির্বাচনে বিপূল জয়ে বিরাট 'আত্মবিশ্বাসী' মমতা

কৃষ্ণনগরের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “ধর্ম-বর্ণ-সম্প্রদায় নিয়ে ভাঙন ধরিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম মানে মানবতা, ভেদাভেদ নয়।” ব্রিগেডে সংখ্যালঘু প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনায় সরব হয়ে মমতা বলেন, “এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। সেদিনের সেই ঘটনায় সকল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে তা বিজেপি ঠিক করতে পারে না।”

Advertisment

আরও পড়ুন- জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং' 

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। “ডিএম-বিএলওদের ভয় দেখানো হচ্ছে। দিল্লি থেকে খবরদারি চলছে। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না,” হুঁশিয়ারি দেন তিনি। কেন্দ্রীয় সংস্থা ব্যবহারের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "এক চোখে তার দুর্যোধন এক আরেক চোখে দুঃশাসন"টবিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতার হুঁশিয়ারি, “সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। আঘাত করলে প্রত্যাঘাত পেতেই হবে। বিজেপি গোল্লায় যাবে। ২০২৯-এর আগেই ক্ষমতাচ্যুত হবে বিজেপি।” 

আরও পড়ুন- ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে 'বাংলা বঞ্চনাকে'ই হাতিয়ার, সংসদ চত্ত্বরে বিরাট প্রতিবাদে তৃণমূল 

বিহারের উদাহরণ টেনে মমতা বলেন, “বিহার পারেনি, বাংলা করে দেখাবে।”  ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানোর অভিযোগও তোলেন তিনি। নাগরিকত্ব ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা! আমি এখনও SIR-এর ফর্ম ফিল আপ করিনি। আমি দেশের নাগরিক কিনা সেটা কি ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে? বিজেপি হ্যাংলা পার্টি। চাইছে বাংলা দখল করতে”। 

আরও পড়ুন- মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

SIR নিয়ে কমিশন ও কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায়  এসআইআর হলেও মণিপুর, মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? এসআইআরের নামে বাংলার মা বোনেদের ভয় দেখাচ্ছে বিজেপি। চালাকির খেলা খেলছে কেন্দ্র। বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ২০২৯-এর আগে বিজেপি ক্ষমতাচ্যুত হবে। গোল্লায় যাবে বিজেপি। দিল্লি থেকে কিছু লোক খবরদারি করছে, নির্বাচন কমিশনকে নিশানা মমতার"।

mamata