Mamata On SIR: "আমি এখনও SIR-এর ফর্ম ভরিনি, দাঙ্গাবাজদের নাগরিকত্বের প্রমাণ দেব?": BJP-কে তুলোধনা মমতার

Mamata On SIR: SIR নিয়ে কমিশন ও কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় এসআইআর হলেও মণিপুর, মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? এসআইআরের নামে বাংলার মা বোনেদের ভয় দেখাচ্ছে বিজেপি।

Mamata On SIR: SIR নিয়ে কমিশন ও কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় এসআইআর হলেও মণিপুর, মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? এসআইআরের নামে বাংলার মা বোনেদের ভয় দেখাচ্ছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
cMamata Banerjee, Krishnanagar rally, TMC, BJP criticism, central deprivation, 100 days work issue, road funds stopped, SIR controversy, Waqf property, communal politics, Bengal politics, Amit Shah criticism, election commission pressure, migrant workers, NRC, detention camp, divisive politics, Bengal development, Nadia district, muslin hub, patties vendor incident, secularism, 2029 BJP ouster claim

"কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে তা বিজেপি ঠিক করতে পারে না।”

Mamata On SIR: কোচবিহারের পর আজ কৃষ্ণনগর! কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, বঞ্চনার অভিযোগে সরব মমতা। 

Advertisment

কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “রাস্তা তৈরির টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ। কেন্দ্র বাংলাকে কোনো অর্থ দিচ্ছে না। ১,৮৩,৩৮৪ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে ভোটের নির্ঘন্ট প্রকাশ হবে। ১০০ দিনের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে।” মুখ্যমন্ত্রীর দাবি, " ১০০ দিনের কাজের বদলে রাজ্য ৭৫ দিনের কাজ করেছে এবং কর্মশ্রী প্রকল্পে ৭০ দিনের কাজ সম্পন্ন হয়েছে"।

আরও পড়ুন-মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের  

মমতার অভিযোগ, কেন্দ্র বাংলাকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করছে। তাঁর কথায়, “আমরা ভিক্ষা চাই না। ভালো কাজ করলেও বাংলাকে বঞ্চনা। চালাকির খেলা খেলছে কেন্দ্র।” তিনি আরও বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ছ’মাস ধরে কেন্দ্র নীরব ছিল। আমরা ভিক্ষা করে খাই না। ভালো কাজ করলেও বাংলাকে বঞ্চনা। চালাকির খেলা খেলছে কেন্দ্র"। 

আরও পড়ুন-জানুয়ারিতে টানা ছুটি সরকারি কর্মীদের, নবান্নের বিরাট ঘোষণায় উল্লাস, ঝটপট করে ফেলুন 'হলিডে প্ল্যানিং'   

নদীয়ার উন্নয়ন নিয়ে তৃণমূল সুপ্রিমোর দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পরই জেলায় উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। হস্তশিল্পে নদীয়ার সুনাম, কৃষ্ণনগরে তৈরি হচ্ছে মসলিন তীর্থ। ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ শানান মমতা। তিনি বলেন,কেন্দ্র চাইছে ওয়াকফ সম্পত্তি দখল করতে,ওয়াকফ সম্পত্তি আইন অনিযায়ী চলবে। “ধর্মের নামে দেশকে বিভাজন করছে বিজেপি।” কোনভাবেই তা বরদাস্ত করব না"। 

মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলার মনিষীদের অপমান করছে। তিনি বলেন, “রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা হচ্ছে, তাঁর মূর্তি ভাঙা হচ্ছে। বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দা’ বলে অপমান করা হচ্ছে,”। বিজেপির বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, “ধর্ম-বর্ণ-সম্প্রদায় নিয়ে ভাঙন ধরিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম মানে মানবতা, ভেদাভেদ নয়।”

আরও পড়ুন-কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা। “ডিএম-বিএলওদের ভয় দেখানো হচ্ছে। দিল্লি থেকে খবরদারি চলছে। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না,” হুঁশিয়ারি দেন তিনি। কেন্দ্রীয় সংস্থা ব্যবহারের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "এক চোখে তার দুর্যোধন এক আরেক চোখে দুঃশাসন"। ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থার ঘটনায় তিনি বলেন, “এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। সেই ঘটনায়  সকল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কে আমিষ খাবে, কে নিরামিষ খাবে তা বিজেপি ঠিক করতে পারে না।”

আরও পড়ুন-সব রেকর্ড ভেঙে দিল! ২ লাখ ছুঁইছুঁই রূপা, সোনার দামে ভূমিকম্প 

মমতার হুঁশিয়ারি, “সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। আঘাত করলে প্রত্যাঘাত পেতেই হবে। বিজেপি গোল্লায় যাবে। ২০২৯-এর আগেই ক্ষমতাচ্যুত হবে বিজেপি।” বিহারের উদাহরণ টেনে মমতা বলেন, “বিহার পারেনি, বাংলা করে দেখাবে।”  ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগানোর অভিযোগও তোলেন তিনি। নাগরিকত্ব ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমাকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা! আমি এখনও SIR-এর ফর্ম ফিল আপ করিনি। আমি দেশের নাগরিক কিনা সেটা কি ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে? বিজেপি হ্যাংলা পার্টি। চাইছে বাংলা দখল করতে”। 

আরও পড়ুন-LIC-এর এই স্কিমের সামনে হার মানবে ব্যাঙ্কের FD-RD, ১৫০ টাকা সাশ্রয় করে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড 

SIR নিয়ে কমিশন ও কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায়  এসআইআর হলেও মণিপুর, মিজোরাম, অসমে কেন এসআইআর নয়? এসআইআরের নামে বাংলার মা বোনেদের ভয় দেখাচ্ছে বিজেপি। চালাকির খেলা খেলছে কেন্দ্র"। কমিশনকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ডিএমদের ভয় দেখাচ্ছো, বিএলও-দের ভয় দেখাচ্ছো। বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। ২০২৯-এর আগে বিজেপি ক্ষমতাচ্যুত হবে। গোল্লায় যাবে বিজেপি। দিল্লি থেকে কিছু লোক খবরদারি  করছে, নির্বাচন কমিশনকে নিশানা মমতার।

আরও পড়ুন-শেষ মুহূর্তে দেখে নিন BLO আপনার ফর্ম জমা করেছে তো? কত লক্ষ নাম বাদের সম্ভাবনা? 

তিনি আরও বলেন, "ভোট এলেই ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মধ্যে বিভাজন   ধরিয়ে ভোট কেনার চেষ্টা করে বিজেপি। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম মানে মানবতা, পবিত্রতা, শান্তি, ভেদাভেদ নয়। রামকৃষ্ণ কোনদিন বলে হিন্দু-মুসলমানে ভাগাভাগি করো। তাহলে আপনারা কে? ভোট করছে লুট আর বলছে ঝুট। একবার করল নোট বন্দী, এখন করছে ভোটবন্দী"।

আরও পড়ুন-পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'মালামাল' করবে! সুদ হিসাবেই পাবেন ২,৫০,০০০ টাকা

mamata SIR