Mamata Banerjee: 'নেতারা নয়, কর্মীরাই রুখবে বিজেপিকে', নেতাজি ইন্ডোরের ভাষণে আগুন মমতার

Netaji Indoor Stadium meeting: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের বৈঠকে এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহকেও নিশানা করে ২০২৬ নির্বাচনের আগে বড় বার্তা মুখ্যমন্ত্রীর।

Netaji Indoor Stadium meeting: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের বৈঠকে এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহকেও নিশানা করে ২০২৬ নির্বাচনের আগে বড় বার্তা মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee  ,Netaji Indoor Stadium meeting,  BLA meeting Kolkata,  SIR issue West Bengal,  BJP Election Commission controversy  ,Mamata Banerjee attack BJP,  West Bengal politics 2026,Voter list revision controversy,  Amit Shah criticism Mamata  ,Trinamool Congress latest news,মমতা বন্দ্যোপাধ্যায়  ,নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সভা,  বিএলএ বৈঠক , এসআইআর ইস্যু,  বিজেপি নির্বাচন কমিশন বিতর্ক,  ভোটার তালিকা সংশোধন  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  মমতা বনাম বিজেপি  ,অমিত শাহকে আক্রমণ  ,তৃণমূল কংগ্রেস খবর  ,২০২৬ বিধানসভা নির্বাচন

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও পার্শ্ববর্তী তিন জেলার বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে প্রায় ১৪ হাজার বিএলএ উপস্থিত ছিলেন। বৈঠক থেকেই এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে ফের একবার নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির নির্দেশেই কাজ করছে নির্বাচন কমিশন। তাঁর কথায়, “এমন নির্লজ্জ কমিশন আমি আগে দেখিনি। বিজেপির বাধা ধরা কয়েকজন ক্রীতদাস কাজ করছে। ভোটের আগে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা চলছে, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।” তিনি দাবি করেন, খসড়া ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং বিজেপির তরফে আরও দেড় কোটির বেশি নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- BSF jawan abducted: গরু পাচার রুখতে গিয়ে সীমান্তে চাঞ্চল্য! বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত BSF জওয়ান

ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডিলিমিটেশনের ফলে বহু ভোটারের ভোটকেন্দ্র বদল হয়েছে। এত অল্প সময়ের মধ্যে একের পর এক নির্দেশ জারি করে সাধারণ মানুষ ও নির্বাচনী কর্মীদের সমস্যায় ফেলা হচ্ছে। তাঁর অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই বেআইনি ও অসাংবিধানিকভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

আরও পড়ুন-West Bengal news live Updates: নতুন দল ঘোষণার আগেই চমক! একাধিক কেন্দ্রে প্রার্থী ঘোষণা হুমায়ুন কবীরের

এদিন নাম না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দিল্লি থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে, যারা রাজ্যের ভাষা বা বাস্তব পরিস্থিতি বোঝেন না। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ বারবার বদলানোর বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, “এরকম অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী আমি জীবনে দেখিনি। উনি স্বৈরাচারী। প্রধানমন্ত্রী থেকে গোটা দেশকে কন্ট্রোল করছেন।” 

আরও পড়ুন-West Bengal weather: কলকাতা থেকে পাহাড়, শীতের থাবা সর্বত্র, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা, বড়দিনের আগেই রেকর্ড ঠান্ডা?

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি বহিরাগত ও মাফিয়াদের এনে ভোট করানোর চেষ্টা করছে এবং রাজ্যে অশান্তি তৈরির ছক কষছে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। নেতারা পারবে না, কর্মীরাই পারবে। জীবনে টাকার দাম নেই, কাজের দাম আছে।” সবশেষে তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক বিসর্জন নিশ্চিত এবং এসআইআর ইস্যুতে বিজেপির উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক।

bjp kolkata news Mamata Banerjee election commission Bengali News Today SIR