/indian-express-bangla/media/media_files/2025/08/02/mamata-banerjee-2025-08-02-12-08-48.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal news: আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হলেও, পুরো অবস্থার পর্যালোচনা করতে স্বয়ং মুখ্যমন্ত্রী সফরে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন। সেদিনই তিনি বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়িতে পৌঁছবেন এবং সেখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।
আরও পড়ুন- SIR ফর্ম অনলাইনে ফিলআপ শুরু! তবে মানতেই হবে এই বিশেষ শর্ত
বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের একাধিক জেলার জেলা শাসক, পুলিশ সুপার, এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন আধিকারিকরা। বন্যা পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ বিতরণ, ভেঙে যাওয়া সেতু ও রাস্তা মেরামতের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। ত্রাণ বন্টন ও পরিকাঠামো পুনর্গঠনের গতি নিয়ে সরাসরি রিপোর্ট চাইবেন তিনি।
আরও পড়ুন-West Bengal news live updates: SSC-এর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে নতুন জট! হাইকোর্টে মামলা
তবে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে। রাজ্যের সরকারি কাজকর্ম, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ও স্থানীয় সমস্যা নিয়ে এলাকার বাসিন্দাদের কাছ থেকেও তিনি মতামত নিতে পারেন।
আরও পড়ুন-SIR-এর ফর্ম হাতে না পেলেও চিন্তা নেই! মোবাইলেই ফর্ম পূরণের সুযোগ, কীভাবে? জানুন এক ক্লিকেই
প্রশাসনিক সূত্রে খবর, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গের দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমের তদারকি করা এবং ভবিষ্যতে এমন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us