/indian-express-bangla/media/media_files/2025/04/22/5QFOIxPp9zxCjBgjeY8H.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Budget 2026 Reaction: কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে 'দিশাহীন' ও 'মিথ্যার ফুলঝুরি' বলে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ভোট পাবে না জেনেই পশ্চিমবঙ্গকে ফের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটকে তিনি কটাক্ষের সুরে 'হাম্পটি ডাম্পটি বাজেট' বলে অভিহিত করেন।
"বাংলাকে এক পয়সাও দেওয়া হয়নি"
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাংলাকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, "বিহার কিছু পেয়েছে, কিন্তু বাংলা বঞ্চিত হলো। বাজেটে বাংলাকে এক পয়সাও দেওয়া হয়নি। কারণ ওরা জানে, এখান থেকে ওরা ভোট পাবে না।"
আরও পড়ুন- Budget 2026: শিলিগুড়িতেও এবার বুলেট ট্রেন! উত্তরবঙ্গের জন্য নির্মলার ঝুলি থেকে বেরোল 'জ্যাকপট'
ফ্রেট করিডর: ২০০৯-এর প্রসঙ্গ
বাজেটে ডানকুনি ফ্রেট করিডরের উল্লেখ নিয়ে কেন্দ্রের দাবি নস্যাৎ করে মুখ্যমন্ত্রী পুরনো ইতিহাসের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, "ডানকুনি থেকে যে ফ্রেট করিডরের কথা বলা হয়েছে, সেটা আমি রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালেই পেশ করেছিলাম। তখন আমি ডানকুনি থেকে অমৃতসর পর্যন্ত ফ্রেট করিডরের কথা বলেছিলাম। কেন্দ্র আজ যা বলছে, তা নতুন কিছু নয়। রাজ্য সরকার তো ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৩টে নয়, ৬টা ইকোনমিক করিডর তৈরি করছে।"
আরও পড়ুন-Budget 2026: দালাল স্ট্রিটে 'রক্তগঙ্গা'! বাজেট আসতেই ২২০০ পয়েন্ট ধস সেনসেক্সে!
শেয়ার বাজারের ধস ও অর্থনীতির হাল
বাজেট পেশের দিনেই শেয়ার বাজারের পতনের প্রসঙ্গ টেনে কেন্দ্রের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "দেশের অর্থনীতি লাইনচ্যুত (Derail) হয়ে গিয়েছে। বাজেট পেশের পরেই সেনসেক্স প্রায় ১০০০ পয়েন্ট পড়ে যাওয়া এবং নিফটি নেমে যাওয়া তার প্রমাণ। শেয়ার বাজারে এই ধস প্রমাণ করে বাজেটের ওপর বাজারের আস্থা নেই।"
আরও পড়ুন-income tax slab 2026: "জেল নয়, জরিমানা!" কর ফাঁকিতে বড় স্বস্তি দিলেন নির্মলা, ১ এপ্রিল থেকে নতুন আইন
বাজেটকে সর্বস্তরের মানুষের বিরোধী বলে দাগিয়ে দেন মমতা। তাঁর কথায়, ""শিক্ষা খাতে ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। তপশিলি জাতি-উপজাতি (SC/ST), ওবিসি এবং আদিবাসীদের জন্য কিছু নেই। এই বাজেট কৃষক বিরোধী। যুবকদের কর্মসংস্থান বা চাষিদের সুরাহার জন্য কোনো দিশা নেই। বাজেটে মহিলাদের জন্যও কোনো ঘোষণা নেই।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us