বাংলার শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন, গর্জে উঠলেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের সুতি থানায় ইতিমধ্যেই একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ওডিশায় পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের সুতি থানায় ইতিমধ্যেই একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ওডিশায় পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"পশ্চিমবঙ্গ লাইভ নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়, SIR বিতর্ক, ভোটার তালিকা সংশোধন, NRC West Bengal, BJP Bengal Rally, ওয়াক্‌ফ বিতর্ক, পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬, Amit Shah Bengal, Modi Bengal Visit, Bengal Politics Live, West Bengal Breaking News, SIR Data Entry Issue, TMC vs BJP Bengal, West Bengal Industry Exit, 207 companies WB, Election Commission SIR, পরিবর্তন যাত্রা BJP, Murshidabad Rally Mamata, Bengal Political Updates, west bengal winter updates, live breaking news, IMD, kolkata news, breaking news in bengal, mamata, SIR, humayun kabir, babri masjid row, Suvendu, Adhir Chowdhury, Election commission, Top news headlines"

বাংলার শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন, গর্জে উঠলেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী?

ওডিশায় মুর্শিদাবাদের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারের ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ ওঠার একদিন পর শনিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা করেন এবং একই সঙ্গে রাজ্যের সংখ্যালঘু সমাজকে আশ্বস্ত করারও চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের সুতি থানায় ইতিমধ্যেই একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ওডিশায় পাঠানো হয়েছে। 

Advertisment

শুক্রবার সুতি থানার অন্তর্গত চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছিলেন, ওডিশার সম্ভলপুরে বুধবার রাতে জুয়েল শেখ ওরফে জুয়েল রানা নামে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনার পর রাজ্য সরকার কার্যত কোনও পদক্ষেপ নেয়নি। নিহত জুয়েল ওডিশায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না।” তিনি আরও জানান, “জুয়েল রানার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ওডিশায় গিয়ে তদন্ত করছে।”

মুখ্যমন্ত্রীর এই পোস্টের কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশও একটি বিবৃতি দিয়ে তদন্তের অগ্রগতির কথা জানায়। অভিযোগ, সন্দেহভাজন হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা জুয়েল ও তাঁর সঙ্গে থাকা আরও দুই পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে আক্রমণ করে। সেই হামলায় জুয়েলের মৃত্যু হয় এবং দু’জন আহত হন।

আরও পড়ুন- Abhishek Banerjee: ‘ভোটার বাছছে BJP! গায়ের জোরে SIR’, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় লেখেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর যে নির্মম অত্যাচার ও নিপীড়ন চলছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।” তিনি আশ্বাস দেন, আতঙ্কিত ও নির্যাতিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির পাশে রাজ্য সরকার সব রকমভাবে দাঁড়াবে এবং মৃত্যুর ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

এই ঘটনার তিন দিন পর এবং জুয়েলের শেষকৃত্যের একদিন পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ঘিরে মুর্শিদাবাদে ক্ষোভ দেখা যায়। বিশেষ করে মুসলিম সমাজের একাংশ প্রশ্ন তোলে, কেন মুখ্যমন্ত্রী এতদিন নীরব ছিলেন এবং কেন ওডিশার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়নি। স্থানীয় এক সিপিএম পঞ্চায়েত সদস্যও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন।

এদিকে, সিপিএম-সমর্থিত কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ইউপি জোসেফ দিল্লি থেকে এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজেপি-শাসিত রাজ্যগুলিতে রাজনৈতিক স্বার্থে বাংলা ভাষাভাষী পরিযায়ীদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়ার ফল।

আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি

পর্যবেক্ষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ক্রমবর্ধমান ঘটনা তৃণমূল কংগ্রেসের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তির কারণ হয়ে উঠছে, বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার মতো মুসলিম-প্রধান জেলাগুলিতে। দলের অন্দরে আশঙ্কা বাড়ছে যে এই ইস্যুতে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে অসন্তোষ দানা বাঁধছে।

রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ উভয় ভোটব্যাঙ্কের ভারসাম্য বজায় রাখাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন-  '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু   

আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা

Migrant labourer mamata Migrant worker death