Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক! রিপোর্ট কার্ডে 'দাবির ঝড়', সুনামি উঠল বঙ্গে

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূলের ১৪ বছরের শাসনে পশ্চিমবঙ্গে ২ কোটির বেশি চাকরি সৃষ্টি হয়েছে। কেন্দ্রের ফান্ড আটকানো সত্ত্বেও খাদ্য সাথী, দুয়ারে রেশন, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন তিনি।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূলের ১৪ বছরের শাসনে পশ্চিমবঙ্গে ২ কোটির বেশি চাকরি সৃষ্টি হয়েছে। কেন্দ্রের ফান্ড আটকানো সত্ত্বেও খাদ্য সাথী, দুয়ারে রেশন, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল রিপোর্ট কার্ড, পশ্চিমবঙ্গ চাকরি সৃষ্টি, দুয়ারে রেশন, খাদ্য সাথী প্রকল্প, লক্ষ্মী ভান্ডার সুবিধা, Bengal development report, Mamata Banerjee 14 years, 2 crore jobs in Bengal, TMC government achievements, West Bengal employment, Bengal health budget rise, MGNREGA Bengal top, Rural housing Bengal

বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক

Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক: ১৪ বছরে ২ কোটি চাকরি! তৃণমূলের রিপোর্ট কার্ডে 'দাবির ঝড়'।  

Advertisment

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। এই আবহেই বিরাট দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো রাজ্যের গত ১৪ বছরের শাসনকালের একটি বিস্তৃত ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করে। এই রিপোর্ট কার্ড সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, এতে রাজ্যের কর্মসংস্থান থেকে স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই একাধিক চমকপ্রদ দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- SIR: মৃত নেই, ভুয়ো নেই, সবাই ঠিক! বাংলার ২,২০৮ বুথে কী ঘটছে? SIR পর্বে তোলপাড় রাজ্য 

Advertisment

রিপোর্ট কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গত ১৪ বছরে রাজ্যে ২ কোটি নতুন চাকরি হয়েছে। একই সঙ্গে তিনি জানান, ১.৭২ কোটি মানুষকে  দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছে তৃণমূল সরকার। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, রাজ্যে  বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে। তাঁর বক্তব্য, কেন্দ্র সরকার রাজ্যের জন্য বরাদ্দ অর্থ না দিলেও রাজ্যে উন্নয়নের জোয়ার থেমে থাকেনি। মুখ্যমন্ত্রীর মতে, MGNREGA, গ্রামীণ আবাস যোজনা এবং গ্রামীণ সড়ক নির্মাণ যোজনা, এই সবক’টি ক্ষেত্রে ফান্ড বন্ধ হওয়ার আগে পশ্চিমবঙ্গ চারবার দেশে শীর্ষ স্থানে ছিল।

স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের কথাও জোর দিয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্বাস্থ্য বাজেট গত ১৪ বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। তাঁর দাবি, আজ স্বাস্থ্য পরিষেবা ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে বাংলা আজ দেশের অন্যান্য রাজ্যের কাছে মডেল হয়ে উঠেছে। 'ফান্ড না পেলেও উন্নয়ন থামেনি', এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- West Bengal news live Updates: ভোটার তালিকা যাচাইয়ে আরও সতর্কতার পরামর্শ, SIR ফর্ম জমার সময় বাড়ল 

রিপোর্ট কার্ড প্রকাশের সময় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, “বিহারে নির্বাচনের আগে ১০ হাজার করে টাকা বিলিয়েছিল। এখন সেখানে চলছে বুলডোজার রাজ।” তাঁর বক্তব্য, বিজেপির কথায় আর কাজের মধ্যে আকাশ-পাতাল ফারাক।

মমতার বক্তব্য, রাজ্যের ‘খাদ্য সাথী’ প্রকল্পে এখন পর্যন্ত এক লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে, যেখানে ৯ কোটি মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি ‘দুয়ারে রেশন’ প্রকল্পে খরচ হয়েছে আরও ১,৭১৭ কোটি টাকা, যার সুবিধা পাচ্ছেন প্রায় ৭ কোটি মানুষ।মমতা জানান, বর্তমানে ২.২ কোটির বেশি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এছাড়া গত ১৪ বছরে ৯৯ লক্ষের বেশি পরিবারকে নতুন পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- 'তৃণমূল তো ভোট-ডাকাত, কবর থেকে মানুষ এনেও ভোট দিয়ে চলে যায়', তুলোধনা শমীকের

রিপোর্ট কার্ডের মাধ্যমে মমতা শুধু নিজের সরকারের সাফল্য তুলে ধরেননি, বরং ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নতুন রাজনৈতিক বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন। তৃণমূল শিবিরের মতে, এই রিপোর্ট কার্ডই আগামী নির্বাচনের মূল প্রচার অস্ত্র হয়ে উঠতে পারে।

mamata