'আপনি তো দেবতাদেরও ছাড়ছেন না', মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে মমতাকে তুলোধোনা শঙ্কর ঘোষের

রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee Siliguri visit, Mahakal Mandir Siliguri, Bengal largest Mahakal temple, Siliguri Mahakal Mandir shilanyas, North Bengal development, Jalpaiguri High Court circuit bench, BJP attack on Mamata Banerjee, Shankar Ghosh statement, West Bengal politics news, TMC vs BJP North Bengal

'আপনি তো দেবতাদেরও ছাড়ছেন না'

শুক্রবার শিলিগুড়ি সফরে এসে রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মাটিগাড়া এলাকায় প্রস্তাবিত এই মন্দির নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী গত অক্টোবরে দার্জিলিঙে প্রাকৃতিক দুর্যোগের পর মহাকাল মন্দিরে পুজো দেওয়ার সময় করেছিলেন। 

Advertisment

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই মন্দির নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। দিঘায় জগন্নাথ মন্দির এবং নিউটাউনে দুর্গা অঙ্গনের পর এবার উত্তরবঙ্গেও একটি বড় ধর্মীয় পরিকাঠামো গড়ে উঠতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে। একে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। 

মায়াপুরে রুম বুকিংয়ের নামে বিরাট প্রতারণা, অভিযোগ পেতেই 'অ্যাকশনে' ইসকন, ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য জারি সতর্কতা

মহাকাল মন্দিরের পাশাপাশি শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাহাড়পুর এলাকায় প্রায় ৪০ একর জমির উপর নির্মিত এই ভবন উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে বলে প্রশাসনের দাবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-সহ বিভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতি ও বিশিষ্ট অতিথিরা। 

এদিকে মহাকাল মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে কড়া সমালোচনায় সরব হয়েছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ধরনের ধর্মীয় প্রকল্পের শিলান্যাস আসলে মমতার ভোটমুখী রাজনীতির পরিচয়। তিনি দাবি করেন, জগন্নাথ কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দির নির্মাণে রাজ্যের কোষাগারের টাকা ব্যবহার করা হয়েছে, যা নিয়মবিরুদ্ধ। একইভাবে মহাকাল মন্দিরের নামেও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।

শঙ্কর ঘোষ আরও বলেন, এই সময়ের মধ্যে মহাকাল মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়া সম্ভব নয় এবং নির্বাচন শেষের পর এই প্রকল্প শুরু করা যেত। তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় বসবেন না এবং ভবিষ্যতে মহাকাল মন্দিরে এলে তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবেই আসতে হবে। তিনি এই শিলান্যাসকে ‘ভোটকেন্দ্রিক উদ্বোধন’ বলেও কটাক্ষ করেন।

আরও পড়ুন-শীঘ্রই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোট গণনা, ফলাফলে নজর গোটা দেশের

একই সঙ্গে আইপ্যাক- ইডির মামলার প্রসঙ্গ টেনে শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে শুনানির সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত চলাকালীন ইডি আধিকারিকের কাছ থেকে একটি মোবাইল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। এই বিষয়টিকেও টেনে তিনি মুখ্যমন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। 

যদিও বিজেপির এই অভিযোগ ও সমালোচনার বিষয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি ও জলপাইগুড়ি সফরকে ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

West Bengal Weather: মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট  

tmc bjp mamata