'৮৪ মৃত্যু’তে কমিশনের বিরুদ্ধে সরব মমতা, বিজেপির বিরাট ষড়যন্ত্র ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
cMamata Banerjee, Krishnanagar rally, TMC, BJP criticism, central deprivation, 100 days work issue, road funds stopped, SIR controversy, Waqf property, communal politics, Bengal politics, Amit Shah criticism, election commission pressure, migrant workers, NRC, detention camp, divisive politics, Bengal development, Nadia district, muslin hub, patties vendor incident, secularism, 2029 BJP ouster claim

'৮৪ মৃত্যু’তে কমিশনের বিরুদ্ধে সরব মমতা

‘১৩ জানুয়ারি পর্যন্ত ৮৪ জনের মৃত্যু’, বাংলায় SIR নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ মমতার

Advertisment

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল পর্যন্ত SIR সংক্রান্ত হয়রানির জেরে রাজ্যে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর দাবি, SIR নোটিস পাওয়ার পর ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এই সমস্ত মৃত্যুর দায় নির্বাচন কমিশনকেই নিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।

Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, এই ঘটনার জন্য বিজেপিও সমানভাবে দায়ী। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি তিনি কটাক্ষ করে বলেন, “দুর্যোধন আর দুঃশাসনকেও এই মৃত্যুর দায় নিতে হবে।” মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁদের কাছে এমন তথ্য রয়েছে, যেখানে ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশার বাসিন্দাদের বাংলায় এনে ভোট দেওয়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

বিজেপির বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলে মমতা বলেন, SIR-এর খসড়া তালিকাটি বিজেপি অফিসেই তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, পরিকল্পিতভাবে বাংলায় ভোটার তালিকা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। এই ইস্যুতে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই পঞ্চম চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে SIR-এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা হচ্ছে এবং সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সঠিক ও বৈধ নথি জমা দেওয়ার পরেও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি শুনানির নোটিস পাঠানোর পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এই নোটিসগুলি ভোটারদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।

 সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে মমতা বলেন, কমিশন নানা অন্যায্য কৌশল অবলম্বন করছে। যোগ্য ভোটারদের মৃত বলে ঘোষণা করা হচ্ছে এবং বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষদের জোর করে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপির আইটি সেলের মোবাইল অ্যাপ ব্যবহার করেই এই কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই পুরো প্রক্রিয়াকে অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে অভিহিত করেন।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, এই SIR প্রক্রিয়ার ফলে রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

আই-প্যাক কান্ডে তৃণমূলের অভিযোগ ধোপে টিকল না, বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

election commission mamata