Mamata Slams BJP: কেন্দ্রের প্রকল্প থেকে 'বাপু বাদ' পড়তেই হুঙ্কার মমতার, সরাসরি বাংলায় এনে বিরাট সম্মান, মাস্টারপ্ল্যানে দিশেহারা বিজেপি

Mamata Slams BJP: কেন্দ্রের বিজেপি সরকারের প্রায় ২০ বছরের পুরনো 'মনরেগা' প্রকল্পের নাম পরিবর্তন করে ‘বিকশিত ভারত–জি রাম যোজনা’ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Slams BJP: কেন্দ্রের বিজেপি সরকারের প্রায় ২০ বছরের পুরনো 'মনরেগা' প্রকল্পের নাম পরিবর্তন করে ‘বিকশিত ভারত–জি রাম যোজনা’ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee IPAC office,  ED raid IPAC Kolkata  ,Mamata Banerjee ED allegation,  Vote strategy theft allegation,  IPAC Prateek Jain ED raid  ,Salt Lake Sector V ED raid  ,Mamata Banerjee press statement  ,BJP vs TMC controversy  ,ED raid political strategy,  West Bengal election controversy,মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিস  ,আইপ্যাক অফিসে ইডি হানা,  ইডি অভিযানের অভিযোগ  ,ভোটের স্ট্র্যাটেজি লুট  ,প্রতীক জৈন আইপ্যাক  ,সল্টলেক সেক্টর ফাইভ  ,মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক  ,বিজেপি বনাম তৃণমূল  ,ইডি রাজনৈতিক হস্তক্ষেপ  ,পশ্চিমবঙ্গ নির্বাচন বিতর্ক

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Slams BJP: কেন্দ্রের বিজেপি সরকারের প্রায় ২০ বছরের পুরনো 'মনরেগা' প্রকল্পের  নাম পরিবর্তন করে ‘বিকশিত ভারত–জি রাম যোজনা’ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় এক বাণিজ্য ও শিল্প সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন, রাজ্যের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প ‘কর্মশ্রী’-র নাম মহাত্মা গান্ধীর নামে রাখা হবে। তাঁর কথায়, “যদি কিছু রাজনৈতিক দল আমাদের জাতীর জনককে সম্মান দিতে না পারে  তাহলে আমরা সেই সম্মান রক্ষা করব।”

Advertisment

মনরেগা প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মনরেগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমিও এই দেশের মানুষ। আমি সত্যিই লজ্জিত। কী করে জাতির জনকের নামটাই ভুলে গেলেন?”মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প ‘কর্মশ্রী’-র নাম পরিবর্তন করে ‘মহাত্মাজি স্কিম’ করা হবে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৭৫ দিনের কাজ দেওয়া হচ্ছে এবং তা বাড়িয়ে ১০০ দিনে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ভিখারি নই। আমরা শুধু সম্মান চাই। আপনারা যদি মহাত্মা গান্ধীকে সম্মান না দেন, তাহলে আমরা দেব। আমরা জানি, তাঁকে কীভাবে সম্মান জানাতে হয়।”

লোকসভায় জি রাম জি বিল পাস হওয়ার পরই তাঁর এই মন্তব্য ও ঘোষণা রাজনৈতিকভাবে বিশেষ  তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত শিল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি লজ্জিত যে তারা মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিও এই দেশের নাগরিক। যদি কোন রাজনৈতিক দল আমাদের জাতীর জনককে সম্মান দিতে না পারে  তাহলে আমরা সেই সম্মান রক্ষা করব।”

পাশাপাশি তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবিষ্যতে ‘কর্মশ্রী’ প্রকল্পে কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে ১০০ করার লক্ষ্য রয়েছে। তাঁর কথায়, “কেন্দ্রীয় তহবিল বন্ধ হয়ে গেলেও আমরা নিজেরাই মানুষকে ১০০ দিনের কাজ দেব। আমরা ভিখারি নই।”এদিকে সরকারি সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের আগামী ক্যাবিনেট বৈঠকে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম মহাত্মা গান্ধীর নামে করার জন্য একটি বিল আনা হবে। উল্লেখ্য, ‘কর্মশ্রী’ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রধান স্বপ্নের প্রকল্প হিসেবে পরিচিত এবং গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের বিকল্প উদ্যোগ হিসেবে গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন-পদ্মাপাড়ে ভারত বিরোধী স্লোগান! ওসমান হাদির মৃত্যু ঘিরে ধুন্ধুমার, ভারতীয় দূতাবাসের বাইরে কড়া নিরাপত্তা

“ঘুগনি বানিয়ে বিক্রি করুন!”, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

modi mamata