Mamata Banerjee: "সুবিচারের জন্য কাঁদছি..." SIR মামলা নিজেই লড়লেন! আইনজীবীর পোশাকে সুপ্রিম কোর্টে ঝড় তুললেন মমতা

Supreme Court: দেশের ইতিহাসে প্রথম! সুপ্রিম কোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনকে 'হোয়াটসঅ্যাপ কমিশন' বলে তোপ। জানুন শুনানির পূর্ণ বিবরণ।

Supreme Court: দেশের ইতিহাসে প্রথম! সুপ্রিম কোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনকে 'হোয়াটসঅ্যাপ কমিশন' বলে তোপ। জানুন শুনানির পূর্ণ বিবরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee, Supreme Court of India, Election Commission, West Bengal Politics, SIR Case Hearing, Mamata Banerjee as Lawyer, Chief Justice of India, Voter List Deletion, Whatsapp Commission, Micro Observers, TMC vs BJP, Legal History, West Bengal Voter Revision, Constitutional Bench,মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, এসআইআর মামলা, আইনজীবী মমতা, ভোটার তালিকা সংশোধন, হোয়াটসঅ্যাপ কমিশন, পশ্চিমবঙ্গ রাজনীতি, প্রধান বিচারপতি, মাইক্রো অবজারভার, তৃণমূল কংগ্রেস, বিজেপি, ব্রেকিং নিউজ, নজিরবিহীন ঘটনা

SIR Case Hearing: সুপ্রিম কোর্টে মামলা লড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

SIR Case Hearing: দেশের ইতিহাসে এই প্রথম। আইনজীবীর কালো গাউন গায়ে চাপিয়ে খোদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনি সওয়াল করলেন কোনও মুখ্যমন্ত্রী। বুধবার ‘SIR’ (এসআইআর) মামলা নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানিতে তিনি অভিযোগ করেন, ভোটের আগে বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে এবং নির্বাচন কমিশন আদতে ‘হোয়াটসঅ্যাপ কমিশনে’ পরিণত হয়েছে।

Advertisment

‘সুবিচারের জন্য কাঁদছি’ 

এদিন এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চাই। এই লড়াই দলের জন্য নয়, এটা রাজ্যের লড়াই। আমি সুবিচারের জন্য কাঁদছি। নির্বাচন কমিশনকে ছ’বার চিঠি দিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি।" তিনি অভিযোগ করেন, বিয়ের পরে পদবি বদলের অজুহাতেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "অন্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা নেওয়া হচ্ছে না কেন? কেন আসামে এসআইআর করা হচ্ছে না?"

আরও পড়ুন- West Bengal News Live: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠান', মোদী মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। আমার কাছে কিছু ছবি আছে, আপনি চাইলে দেখাতে পারি।" তিনি আরও অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্য থেকে ৮০০০ মাইক্রো অবজারভার এনে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বিএলও-দের (BLO) ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, "নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে।"

আরও পড়ুন-Humayun Kabir: মাটিতে পা পড়বে না নেতার! ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, "আমাদের উদ্দেশ্য প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায়। কিন্তু মৃতের নাম ভোটার লিস্টে থাকুক, তা নিশ্চয়ই আপনি চান না।" সওয়াল-জবাবের এক পর্যায়ে প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীকে থামিয়ে বলেন, "আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, ওনাকে সওয়াল করতে দিন।"

আরও পড়ুন-Banglar Bari: ভাড়া বাড়ির দিন শেষ! মাত্র ২৫ হাজার টাকা খরচ করলেই শহরে মিলবে নিজের পাকা ছাদ

কমিশনের পাল্টা যুক্তি 

মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয়। কমিশনের আইনজীবী জানান, "রাজ্যের অসহযোগিতার কারণেই বাধ্য হয়ে বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। রাজ্য পর্যাপ্ত কর্মী দিলে এর প্রয়োজন পড়ত না।" এর উত্তরে মমতা জানান, কমিশন যা চেয়েছে রাজ্য তাই দিয়েছে। তিনি অভিযোগ করেন, এসআইআর-এর নামে পশ্চিমবঙ্গে যা চলছে তা বলতে তাঁর সময় প্রয়োজন। এসআইআর-এর জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেও তিনি দাবি করেন।

পরবর্তী শুনানি 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল করা মামলা ছাড়াও মোট তিনটি মামলার শুনানি হয়। দীর্ঘ সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। তবে দেশের ইতিহাসে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর এভাবে শীর্ষ আদালতে আইনজীবী হিসেবে সওয়াল করার ঘটনা নজিরবিহীন হয়ে রইল।

supreme court Mamata Banerjee SIR Case Hearing