ইডির অভিযানের বিরুদ্ধে আজই পথে নামছেন মমতা, আর কিছুক্ষণেই রাজপথে প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো

ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , কেন্দ্রকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর।

ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , কেন্দ্রকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক অভিযান, ইডি রেইড, তৃণমূল কংগ্রেস, বঙ্গ নির্বাচন ২০২৬, প্রতীক জৈন, জাদবপুর ৮বি বাস স্ট্যান্ড, হাজরা মোড় মিছিল, বিজেপি বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র ও রাজনৈতিক নথি

ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার মিছিলের ডাক মমতার

ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার মিছিলের ডাক দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় , কেন্দ্রকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর। 

Advertisment

আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা! হেল্পলাইন চালু করলেন অভিষেক

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গতকালের আইপ্যাকের অভিযানের প্রতিবাদে শুক্রবার কলকাতায় এক বিরাট প্রতিবাদ মিছিলে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য গতকাল তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডি তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সংস্থাগুলি এই ধরনের পদক্ষেপ করছে। যা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

উল্লেখ্য, আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে ইডি অভিযানের সময় নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার জন্য একটি ট্রানজিট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR), আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হোক বা আমাদের দলের নথি চুরি করার চেষ্টা এই সবের বিরুদ্ধে আমার প্রতিবাদ জারি থাকবে"। তাঁর অভিযোগ, “ওরা সব কিছু চুরি করে নিয়ে গেছে ডেটা, নথি, এমনকি এসআইআর তালিকাও।”মুখ্যমন্ত্রীর দাবি, নির্বাচনের আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই ধরনের তৎপরতা নতুন কিছু নয়। তিনি বলেন, “এই সব কাজ সব সময় ভোটের আগে হয়।”

আরও পড়ুন- শুরুতেই অঘটন, গঙ্গাসাগর মেলায় ভয়ঙ্কর অগ্নিকান্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী তাঁবু 

কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত আমি নিজেই একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেব।” প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই মিছিলে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে আক্রমণ করা হলে আমি অবশ্যই তার জবাব দেব।”তিনি আরও বলেন, “আই-প্যাক তৃণমূল কংগ্রেসের অনুমোদিত দল। তারা অফিস থেকে সব নথি সংগ্রহ করার  চেষ্টা করেছে… এটি কি ন্যায্য?” 

"দেশের বাকি অংশকে যতই আত্মসমর্পণে বাধ্য করা হোক না কেন,বাংলা প্রতিরোধ চালিয়ে যাবে", দিল্লিতে যখন তৃণমূল কংগ্রেসের সাংসদদের অমিত শাহ'র দফতরের বাইরে ধর্নাস্থল থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় দিল্লি পুলিশ ঠিক তখনই এভাবেই দলীয় সাংসদদের পাশে দাঁড়ালেন খোদ তৃণমূলের সেনাপতি।

এক্স হ্যান্ডেলে এক পোস্টে অভিষেক লিখেছেন, ‘গণতন্ত্রকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। সংস্থাগুলিকে হাতিয়ার করা হচ্ছে। নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে।’ এরপরই তিনি লেখেন, ‘প্রতিবাদীদের জেলে ভরা হচ্ছে। ধর্ষকরা জামিন পাচ্ছে। বিজেপির কাছে এটাই নতুন ভারত।’ তিনি আরও লেখেন, 'ভারতের বাকি অংশকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলেও বাংলা প্রতিরোধ করবে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব যত শক্তিই প্রয়োগ করা হোক না কেন,তাদের পরাজিত করব'।

আরও পড়ুন- IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED 

ED mamata