'মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে', SIR নিয়ে 'বিস্ফোরক' মমতা, তুললেন বিরাট অভিযোগ

ফের SIR ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী করে মমতা বন্দোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, "সামনে SIR-পিছনে NRC-এর ষড়যন্ত্র করা হচ্ছে"।

ফের SIR ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী করে মমতা বন্দোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, "সামনে SIR-পিছনে NRC-এর ষড়যন্ত্র করা হচ্ছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee SIR issue, SIR NRC controversy, TMC attacks Centre, Kalyan Banerjee Parliament speech, voter list revision West Bengal, uncollectable voters data, special roll observers appointed, Election Commission West Bengal, NRC SIR political tension, Bengal voter list scrutiny, BJP TMC clash, Mamata rally Cooch Behar

SIR নিয়ে 'বিস্ফোরক' মমতা, তুললেন বিরাট অভিযোগ

ফের SIR ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী করে মমতা বন্দোপাধ্যায়।কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, "সামনে SIR-পিছনে NRC-এর ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বাংলাকে বিভেদ করতে দেব না। এসআইআর করো কোন অসুবিধা নেই। ২ বছর সময় নাও। আমরা যদি SIR-এর অনুমতি না দিতাম তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করত ওরা। ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ, অসমে ডিটেশন ক্যাম্প চালু করে দিয়েছে। ওড়িশা থেকে রাজস্থান চলছে বাঙালিদের উপর অত্যাচার। বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলা দখল করার শখ। শুধু মিথ্যা প্রচার। এক কোটি লোকের নাম বাদ দেওয়ার চক্রান্ত। মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নিজের ভোটের নামটা তুলতে বলুন। প্রতি গ্রাম পঞ্চায়েতে MAY I HELP YOU ক্যাম্প হবে। এত খিদে! আর কত খাবে। বাংলা মাথা নত করতে জানে না"।

Advertisment

আরও পড়ুন-'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা

আজ সংসদে SIR ইস্যুতে সুর চড়ালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন, "SIR ভোট মুছে ফেলার হাতিয়ারে পরিণত হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন বলছে, পাঁচ লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে, ছয় লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে... আর বিজেপি সেটা উদযাপন করছে"।

তিনি আরও বলেন, "কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। বিহারে আপনারা অনেক কথা বলেছেন। মোদী গিয়ে বলেছেন যে আমরা অনুপ্রবেশকারীদের অপসারণের জন্য SIR করেছি। একজনও অনুপ্রবেশকারীকে খুঁজে পাওয়া যায়নি। যদি রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশ করে থাকেন তাহলে আপনারা আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ। এটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব,"। বাঙালি বিদ্বেষ ইস্যুতে বিজেপিকে নিশানা করে শ্রীরামপুরের সাংসদ আরও বলেন,এই কারণেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়েছে, আর প্রধানমন্ত্রীর মুখে 'বঙ্কিম দা'। তিনি কি কখনও সর্দার প্যাটেলকে "দাদা" বলে ডেকেছেন?

রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন। নির্ভূল ভোটার লিস্ট তৈরির দিকে সজাগ দৃষ্টি রেখেছে কমিশন। এবার প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন ও জলপাইগুড়ি ডিভিশনের জন্য পাঁচ জন সিনিয়র আইএএস আধিকারিককে স্পেশ্যাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে প্রতিরক্ষা মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি কুমার রবি কান্ত সিংহকে প্রেসিডেন্সি বিভাগে বিশেষ রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণকুমার নিরালাকে পাঠানো হচ্ছে বর্ধমান বিভাগে। গ্রামীণ উন্নয়ন দফতরের জয়েন্ট সেক্রেটারি পঙ্কজ যাদবকে জলপাইগুড়ি বিভাগে, অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের জয়েন্ট সেক্রেটারি অলোক তিওয়ারিকে মালদা বিভাগে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নিরাজ কুমার বানসোরকে মেদিনীপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশন অনুমান করছে, রাজ্যজুড়ে এক কোটিরও বেশি ভোটারকে শুনানি ও নথি যাচাইয়ের জন্য ডাকা হতে পারে। ২০০২ সালের রোলের সঙ্গে সংযোগ প্রমাণিত না হলে তাদের কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই বিশাল নথি যাচাই প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমিশন। এক কর্মকর্তার কথায়, “নথি যাচাইয়ে সামান্য ভুল হলেও অযোগ্য নাম ভোটার তালিকায় ঢুকে পড়তে পারে। তাই এই পুরো প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে ইসি বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে।”

চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরের এক সিনিয়র আধিকারিক জানান, রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৫৬.৩৭ লাখ ভোটারকে ‘আনকালেক্টেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৭.৬৬ কোটি গণনা ফরম বিতরণ করা হয়েছে। অধিকারিকের ব্যাখ্যায়, “৫৬ লাখের বেশি নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এর মধ্যে রয়েছে, ২৩.৯৮ লাখ মৃত ভোটার, ১০.৯৫ লাখ ঠিকানা ম্যাচ না হওয়া ভোটার, ১৯.৬৫ লাখ অন্যত্র স্থানান্তরিত ভোটার, ১.৩২ লাখ ডুপ্লিকেট এন্ট্রি এবং আরও ৪৭,৮৩২টি বিভিন্ন কারণে বাদ দেওয়া এন্ট্রি"।

আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর 

আরও পড়ুন-Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন 

আরও পড়ুন-Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র 

আরও পড়ুন-ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?

mamata West Bengal SIR 2025