/indian-express-bangla/media/media_files/2024/11/24/FaQoPLPohMc7QiLtq3mq.jpg)
ন কি বাতে-তে বছর ভর ভারতের সাফল্যের জয়গান গাইলেন মোদী
PM MODI MAAN KI BAAT: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৯তম পর্ব রবিবার সম্প্রচারিত হল। এটি ছিল ২০২৫ সালের শেষ পর্ব। এই বিশেষ পর্বে প্রধানমন্ত্রী ২০২৫ সালকে ভারতের জন্য এক গর্বের ও স্মরণীয় বছর হিসেবে উল্লেখ করেন এবং একই সঙ্গে ২০২৬ সালের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০২৫ সাল ভারতের ইতিহাসে এমন বহু মুহূর্ত উপহার দিয়েছে, যা প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে। জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র, বিজ্ঞান থেকে আন্তর্জাতিক মঞ্চ সর্বত্র ভারত নিজের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে। বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছনো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “২০২৬ সাল একেবারে দোরগোড়ায়। আজ যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন গোটা বছরের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে বহু আলোচনা, বহু অর্জন, যা দেশকে ঐক্যবদ্ধ করেছে।” তিনি উল্লেখ করেন, ‘অপারেশন সিঁদুর’ ২০২৫ সালে প্রতিটি ভারতীয়র কাছে গর্বের প্রতীক হয়ে উঠেছে। বিশ্ব দেখেছে, আজকের ভারত তার নিরাপত্তা নিয়ে কোনও আপস করে না।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫ সালে বিশ্বাস, সংস্কৃতি ও ভারতের ঐতিহ্য একসূত্রে বাঁধা পড়েছে। বছরের শুরুতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা গোটা বিশ্বকে আকর্ষণ করেছিল। বছরের শেষে অযোধ্যায় রাম মন্দিরে পতাকা উত্তোলনের অনুষ্ঠান দেশবাসীর গর্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ভারতের যুবসমাজ যেমন উদ্ভাবনী, তেমনই তারা নিজেদের সংস্কৃতি ও শিকড় সম্পর্কে সচেতন।
প্রধানমন্ত্রী জানান, চলতি মাসেই ‘স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫’ সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় দেশের পড়ুয়ারা ৮০টিরও বেশি সরকারি বিভাগের ২৭০টির বেশি বাস্তব সমস্যার সমাধান খুঁজেছেন। বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গীতাঞ্জলি আইআইএসসি এখন আর শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। এখানে ধ্রুপদী সঙ্গীত, লোকসংগীত ও ধ্রুপদী শিল্পরূপের চর্চা হয়। পড়ুয়া, অধ্যাপক ও তাঁদের পরিবার একসঙ্গে এই সাংস্কৃতিক পরিবেশে অংশ নেন।
ক্রীড়াক্ষেত্রেও ২০২৫ সাল ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছে, ভারতীয় ব্লাইন্ড মহিলা দল টি-টোয়েন্টি দল বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে।
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
ভাষা ও সংস্কৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী দুবাইয়ে বসবাসকারী কন্নড় পরিবারগুলির উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মাতৃভাষা থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা থেকেই ‘কন্নড় পাঠশালা’-র সূচনা। এই উদ্যোগে শিশুদের কন্নড় পড়া, লেখা ও বলার শিক্ষা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সকলকে নিজের ভাষায় কথা বলার এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us