উচ্চারণেই হোঁচট, মোহনবাগান, ইস্টবেঙ্গলের কাছে কেন্দ্রীয় ক্রিড়ামন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তুলল তৃণমূল

মোহনবাগান ও ইস্টবেঙ্গল শতাব্দীপ্রাচীন দুই সেরা ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল শতাব্দীপ্রাচীন দুই সেরা ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mansukh Mandaviya, Mohun Bagan, East Bengal, ISL schedule announcement, pronunciation controversy, TMC attack BJP, Kunal Ghosh reaction, Bengal football pride, Mohun Bagan East Bengal rivalry, sports politics West Bengal

উচ্চারণেই হোঁচট

মোহনবাগান ও ইস্টবেঙ্গল শতাব্দীপ্রাচীন দুই সেরা ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট  খেলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। তাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 

Advertisment

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সূচি ঘোষণা করতে গিয়ে তিনি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নাম ভুলভাবে উচ্চারণ করেন। এই ঘটনাকে ঘিরে শাসক তৃণমূল কংগ্রেস ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের উপস্থিতিতে আইএসএলের দিনক্ষণ ঘোষণা করতে গিয়ে কোন কোন দল অংশ নিচ্ছে, সেই তালিকা পড়ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সেই সময়ই তিনি ‘মোহনবাগান’ ও ‘ইস্টবেঙ্গল’-এর বদলে ‘মোহন বেগান’ ও ‘ইস্ট বেগান’ উচ্চারণ করেন। এই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে শুরু হয় ট্রোলিং।

Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’

শতাব্দী প্রাচীন মোহন বাগান ক্লাবের নাম উচ্চারণে হোঁচট খেলেন খোদ দেশের ক্রীড়ামন্ত্রী। তা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য নিশানা করেছে তৃণমূল। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রথমে কেন্দ্রীয় ক্রিড়ামন্ত্রী মোহনবাগানকে তিনি 'মোহন-বেগান' বলে উল্লেখ করেন। হিন্দি বলয়ের ভাষা হিসেবে তিনি বাগানকে 'বেগান' বলেছেন, তা মেনে নেওয়া যায়। কিন্তু, তা বলে ইস্ট-বেগান? এই কথায় রীতিমতো আপত্তি তুলেছেন লাল-হলুদ সমর্থকরা। 

এই প্রসঙ্গে মোহনবাগানের সহ-সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, দেশের ক্রীড়ামন্ত্রী যদি শতাব্দীপ্রাচীন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নামই সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে দেশের ফুটবলের উন্নতি কতটা হবে, তা সহজেই বোঝা যায়। তাঁর মতে, এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের কাছে ক্রীড়ামন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। 

কুণাল ঘোষ আরও বলেন, “দেশের ক্রীড়ামন্ত্রী হয়েও মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম জানতে হয় কাগজ দেখে। তাতেও আবার হোঁচট খাচ্ছেন। মোহনবাগান স্বাধীনতা সংগ্রামের প্রতীক, জাতীয় ক্লাব। আর ইস্টবেঙ্গল লড়াইয়ের নাম। এই দুই ক্লাব বাংলার ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এভাবে নাম বিকৃত করা আসলে বাংলার খেলাধুলা ও সংস্কৃতিকে অপমান করার শামিল।”

তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্রীড়ামন্ত্রীকে ব্যঙ্গ করা হয়। পোস্টে অভিযোগ করা হয়, বিজেপির ক্রীড়ামন্ত্রী বাংলার গর্বের দুই ফুটবল ক্লাবের নাম বিকৃত করে আবারও বাংলার প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাঙালিদের কাছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল শুধুমাত্র ফুটবল ক্লাব নয়, বরং পরিচয় ও গর্বের প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার মানুষ এই খেলাকে বাঁচিয়ে রেখেছে। বিজেপির বিরুদ্ধে বাঙালি-বিরোধী মানসিকতার অভিযোগও তোলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েই এই বিতর্কের সূত্রপাত। ওই দিন মনসুখ মান্ডব্য  জানিয়েছিলেন, এ মরশুমে মোট ১৪টি ক্লাব আইএসএলে অংশ নিচ্ছে এবং দেশে ফুটবলের মান ও জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তবে তাঁর সেই মন্তব্য ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে ক্রীড়ামন্ত্রীর উচ্চারণ বিভ্রাট এবং তা ঘিরে রাজনৈতিক তরজা।

পাখির চোখ বিধানসভা নির্বাচন, 'করো ইয়া মরো’ নয়া স্ট্র্যাটেজি বিজেপির, মোদী-শাহের পর রাজ্যে নাড্ডা

Mansukh Mandabya