/indian-express-bangla/media/media_files/2025/12/20/matua-community-disappointment-pm-modi-taherpur-sir-assembly-election-2026-2025-12-20-18-18-46.jpg)
মোদীর মুখে উধাও মতুয়া প্রসঙ্গ
PM Modi Rally Nadia: ২৬ বিধানসভা ভোটের আগে মতুয়াগড় তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতুয়া নিয়ে নীরব থাকায় তাঁরা হতাশ। এদিনের সভায় নরেন্দ্র মোদির মুখ থেকে মতুয়াদের খুশি করার জন্য হরিচাঁদ ঠাকুর ও জয় নিতাই শোনা গিয়েছে। এসআইআর আবহে প্রধানমন্ত্রীর এই আসা নিয়ে মতুয়ারা তাঁর বক্তব্যের মুখাপেক্ষী হয়ে ছিল। প্রধানমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে ছিল লক্ষাধিক মতুয়ারা। মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি, নাগরিকত্ব ও ধর্মীয় পরিচয়ের স্বীকৃতি নিয়ে তাঁরা এই মুহূর্তে উদ্বেগে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই লক্ষাধিক মতুয়াদের নাম বাদ পড়েছে। নাগরিকত্ব হারানোর ভয়ে তাঁরা আতঙ্কিত। নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা মতুয়া অধ্যুষিত। আর দক্ষিণ সাংগঠনিক জেলায় নোম্যাপিং সংখ্যা প্রায় ২ লক্ষ ১৮ হাজার মতো।
প্রসঙ্গত ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকা বা নো ম্যাপিং সংখ্যা সমগ্র নদীয়ায় ২ লক্ষ ৭০ হাজার। এই পরিস্থিতিতে নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা বা রানাঘাট লোকসভা কেন্দ্র নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েছে বিজেপি। অথচ বিজেপি নেতারা জানিয়েছিল এসআইআরে যাদের নাম বাদ যাবে তারা 'সিএএ'তে আবেদনের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। তবে গোল বেধে যায় সম্প্রতি সুপ্রিম কোর্টের নাগরিকত্ব সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলার পর থেকে। স্বাভাবিক ভাবেই এসআরআই আবহে মতুয়া সম্প্রদায়ের মুখে নেমে আসে আতঙ্কের কালো মেঘ। বিধানসভা ভোটের আগে এত অল্প সময়ের মধ্যে শুনানির মাধ্যমে কি ভাবে সম্ভব হবে সি এ প্রক্রিয়া - এ নিয়েও তথ্যভিজ্ঞ মহল উদ্বেগ প্রকাশ করে। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাহেরপুরে নিয়ে আসা হচ্ছে বলে তৃণমূলের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের নেতারা জানিয়েছিল।
মতুয়ারাও আশায় ছিল নাগরিকত্ব নিয়ে কোনও বড় ঘোষণা করতে পারেন দেশের প্রধানমন্ত্রী। কিন্ত কোথায় সেসব? তাঁর চপার ঘুরে ফিরে যায়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাহেরপুরে ভার্চুয়াল ভাষণ দেন। তাতে মতুয়া, নাগরিকত্ব নিয়ে নীরব থাকেন। উল্টোদিকে তিনি অনুপ্রবেশকারী নিয়ে এসআইআরের পক্ষে কড়া হাতে ব্যাট করলেন। তৃণমূলকে একহাত নিয়ে নরেন্দ্র মোদী বলেন, 'তৃণমূল যে এসআইআরের বিরোধিতা করছে তা শুধু অনুপ্রবেশকারীদের বাঁচাতে'। এ নিয়ে গোপালনগর থেকে আসা মতুয়া বিলু দাস বলেন, 'আমরা এসেছিলাম তাঁর মুখ থেকে কিছু শোনার জন্য। আমরা বাংলাদেশ থেকে এসেছি। আজ গৃহছাড়া। আশা করে ছিলাম তাঁর মুখ থেকে শুনব। কিন্ত কিছুই শুনতে পেলাম না। আমাদের ভাগ্য খারাপ।' তারকনগরের মতুয়া উৎপল দত্ত বলেন,' এরকম বাদ দিলে পশ্চিমবঙ্গে সবাই তো বাদ পড়ে যাবে। মোদীজী কিছু না বলায় আমরা ভয়ে আছি।'
মতুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীর না বলা প্রসঙ্গে এক প্রশ্নে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, আপনি নিরাশ। মতুয়ারা নিরাশ নয়। প্রধানমন্ত্রীকে তো বেশি কথা বলতে হয় না। যা বলার তিনি বলে দিয়েছেন।
এ নিয়ে বিধায়ক ও বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, চপার কুয়াশার কারণে নামতে পারেনি। তাই প্রধানমন্ত্রী দমদম থেকে ভার্চুয়ালি বলেন। সেখানে হরিচাঁদ ঠাকুরের নাম করেছেন। তিনি শিল্পায়ন বিকাশের কথা বলেছেন। আমরাও পাইনি তাকে। তবে তিনি নদীয়ায় আসবেন'।
আরও পড়ুন- ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল কোথায়? কী জানালেন বাংলাদেশ পুলিশের এই কর্তা?
আরও পড়ুন-খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বড় আপডেট, কী জানালেন ব্যক্তিগত চিকিৎসক?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us